রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ওমরায় যাচ্ছেন তাসকিন, সোহানসহ বাংলাদেশের ৫ ক্রিকেটার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিউজিল্যান্ড সিরিজ শেষ করে ছুটি পেয়ে নিজেদের মত করে সময় কাটাচ্ছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। বিশ্বকাপের আগে স্কোয়াডের ৫ সদস্য ওমরা পালনে সৌদি আরব যাবেন। এদিকে আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ৭ম আসর।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিশেষ একটি সূত্র। সূত্র মতে জানা যায়, পেসার তাসকিন আহমেদ ও তার বাবা আব্দুর রশিদের সাথে ওমরা পালনে যাবেন ওপেনার নাঈম শেখ, উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান, অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব ও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

তাদের সাথে যাবেন ক্রিকেটার জাকির হাসানও। আগামী ১৬ সেপ্টেম্বর সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়বেন তারা। ওমরা শেষ করে দেশে ফিরবেন আগামী ২১ সেপ্টেম্বর। ওমরা থেকে ফিরে প্রিয়জনদের সাথে এক সপ্তাহেরও বেশি সময় সময় কাটানোর সুযোগ পাবেন তাসকিন-সোহানরা। এরপর প্রস্তুত হতে হবে বিশ্বকাপের জন্য। বাংলাদেশ দল অবশ্য বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করবে ওমান গিয়ে। সেখানে বিশ্বকাপের প্রথম পর্বে খেলে যোগ্যতা অর্জন করতে হবে সুপার টুয়েলভের।

গতকাল শুক্রবার (১০ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সম্পন্ন করে জৈব সুরক্ষা বলয় ছেড়ে পরিবারের সান্নিধ্য পেয়েছেন ক্রিকেটাররা। অক্টোবরের প্রথম সপ্তাহে বাংলাদেশ দল ওমানের উদ্দেশে যাত্রা করবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ