শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

লেভেল ক্রসিংয়ে ট্রেন-মাইক্রোবাস ধাক্কা, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আটজন।

রোববার দুপুর ১টার দিকে ভাটেরা স্টেশনে প্রবেশের আগে হোসেনপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে দুই শিশু ও তিন পুরুষ রয়েছেন। ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ একে নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর ‘পারাবত এক্সপ্রেস’ ট্রেনটি ভাটেরা স্টেশনে প্রবেশের আগে হোসেনপুর মোরা বাসস্ট্যান্ডের পশ্চিম রেললাইনে লেভেল ক্রসিংয়ে ওই মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে শিশুসহ তিনজনের মৃত্যু এবং আহত হন আটজন।

তবে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে দুর্ঘটনার একঘণ্টা পর কুলাউড়া থেকে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের লোকজন ওই মাইক্রোবাসটি সরালে ট্রেন নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এমডব্লিউ/