শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

কাবা প্রাঙ্গণে শুরু হলো কোরআন হিফজের ক্লাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা টিকা প্রদান করে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু হচ্ছে। করোনা সংক্রমণ রোধে প্রায় দেড় বছর পর মক্কার পবিত্র মসজিদুল হারামে কোরআন হিফজের ক্লাস শুরু হয়েছে। গতকাল শনিবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ফের কোরআন হিফজের এ অধিবেশন শুরু হয়।

মসজিদ পরিচালনা পর্ষদের কোরআন হিফজের পর্বের প্রধান বাদর আল মুহাম্মাদি বলেন, ‘কোরআন হিফজের পাঠ প্রতিদিন বিকেল চারটা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। পবিত্র মসজিদে হারামে কোরআন পাঠের পর্বগুলো পুনরায় চালু করতে সংশ্লিষ্ট বিভাগ কাজ করছে।’

তিনি আরো বলেন, ‘পরিকল্পনা অনুসারে প্রাথমিকভাবে প্রতি পর্বে শুধুমাত্র ৮জন শিক্ষার্থীর মধ্যে সীমাবদ্ধ রাখা হয়। এছাড়া স্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে প্রতিদিন একটি অধিবেশন আয়োজনের ব্যবস্থা করা হয়।’

শুধুমাত্র করোনা টিকা গ্রহণকারীরা পবিত্র মসজিদে হারামের কোরআন হিফজের অধিবেশনে অংশ নিতে পারবে। সামাজিক দূরত্ব বজায় রেখে সতর্কতামূলক সব ধরনের স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। সূত্র : সৌদি গেজেট

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ