শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী

সোমবার হাইয়াতুল উলিয়ার বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: বাংলাদেশ কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষা অথরিটি আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার (৩০ আগস্ট)। বিষয়টি আওয়ার ইসলামকে জানিয়েছেন আল হাইয়াতুল উলিয়ার অফিস সম্পাদক মাওলানা অসিউর রহমান।

জানা গেছে, আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের নতুন অফিস রাজধানীর যাত্রাবাড়ী এলাকার বিবির বাগিচা, ১ নং গেইট, হাসিব টাওয়ারে অনুষ্ঠিত হবে এ বৈঠক।

বৈঠকে সভাপতিত্ব করবেন হাইয়াতুল উলইয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা মাহমুদুল হাসান। বৈঠকে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সকল সদস্যবৃন্দ।

বৈঠকে দুটি এজেন্ডা নিয়ে আলোচনা হবে। একটি হলো, সম্প্রতি স্থানীয় পল্লী উন্নয়ন ও সমবায় কল্যাণ মন্ত্রণালয় থেকে একটি বিল পাসের আবেদন করা হয়। যেখানে ধর্মীয় স্থাপনা তৈরিতে সরকারের অনুমোদন প্রয়োজন হবে মর্মে বিজ্ঞপ্তি জারির অনুরোধ করা হয়েছে। বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। আর দ্বিতীয়টি হচ্ছে, শিগগিরই কওমি মাদরাসাসমূহ খুলে দেওয়ার জন্য করণীয় ঠিক করা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ