শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

সোনার বাংলা তৈরি করতে সোনার মানুষ প্রয়োজন: ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি বলেছেন, সোনার বাংলা তৈরি করতে সোনার মানুষ একান্ত প্রয়োজন। প্রকৃত শিক্ষাই পারে সোনার মানুষ তথা সুনাগরিক করতে।

আজ (রবিবার) ধর্ম প্রতিমন্ত্রী সকাল ১০. ৩০ মিনিটে ইসলামপুর উপজেলার সিরাজাবাদ উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চারতলা ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার শিক্ষার ব্যাপক বিস্তার, শিক্ষার গুনগত মান বৃদ্ধি এবং উন্নত শিক্ষা অবকাঠামো তৈরি করে দক্ষ ও উপযুক্ত মানব সম্পদ তৈরি করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার অন্যান্য সেক্টরের ন্যায় শিক্ষা সেক্টরে বিরাট পরিবর্তন সাধন করেছে।বিশেষ করে শিক্ষা অবকাঠামোর ব্যাপক উন্নয়ন ঘটিয়ে উন্নত ও যুগোপযোগী শিক্ষার সুযোগ তৈরি করেছে।

প্রতিমন্ত্রী বলেন, উন্নত শিক্ষা অবকাঠামোর সুবিধা কাজে লাগিয়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা অনুরাগীদের প্রকৃত শিক্ষা প্রদানে নিবেদিত হয়ে কাজ করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার স্বপ্নপূরণে দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
দেশের সুনাগরিক হিসেবে আমাদেরকে স্ব স্ব অবস্থান থেকে প্রধানমন্ত্রীর উন্নয়ন অগ্রযাত্রায় আন্তরিকতা নিয়ে অংশ গ্রহণ করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, গত ১২ বছরে ইসলাম পুর উপজেলায় অভাবনীয় উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট উন্নয়ন কার্যক্রম বিশেষ করে স্কুল-কলেজ, হাসপাতাল, ঈদগাহ, কবরস্থান রাস্তাঘাট নির্মাণে সংশ্লিষ্ট এলাকার জনগণকে ত্যাগ স্বীকার করতে হবে, প্রয়োজনে জায়গা- জমি ছেড়ে দিয়ে দিয়ে প্রধানমন্ত্রী নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় অংশ গ্রহণ করতে হবে।

তিনি মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতি বিজড়িত ইসলামপুর উপজেলার পলবান্ধায় মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘর নির্মাণ, ইউনানি ও আয়ুর্বেদীক স্কুল- কলেজ এবং হাসপাতাল প্রতিষ্ঠা, যমুনা নদীতে নৌবন্দর, আঞ্চলিক মহাসড়ক এর সাথে নৌ বন্দরকে যুক্ত করে গুঠাইল- ইসলামপুর ৩০ ফুট প্রশস্ত সড়ক নির্মাণের প্রস্তুতির কথা তুলে ধরেন।

তিনি বলেন, এসব উন্নয়ন সম্পন্ন করা গেলে যমুনার চরাঞ্চল সহ আশ পাশের এলাকার মানুষের জীবন মানে ব্যাপক উন্নতি সাধিত হবে। এসব উন্নয়ন কাজ বাস্তবায়নে এলাকার জনপ্রতিনিধি এবং পà