বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

করোনায় টিউশন ফি মওকুফ করলো কলকাতা বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা পরিস্থিতির কারণে সব রকম টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার কার্যালয় থেকে শুক্রবার (২৭ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে- বর্তমান মহামারি পরিস্থিতিতে সব সেমিস্টারের শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করা হবে। পাশাপাশি, বিভিন্ন সেমিস্টারের পরীক্ষার্থীদের মার্কশিট বা গ্রেড শিট সংগ্রহ করতেও কোনো ফি দিতে হবে না।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে পরীক্ষার ফি এবং টিউশন ফি মওকুফের দাবিতে অবস্থান-বিক্ষোভে নেমেছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্সি কর্তৃপক্ষ সে সময় ফি মওকুফের ঘোষণা দিয়েছিল। এবার একই পথে হাঁটল কলকাতা বিশ্ববিদ্যালয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ