রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আশা করছি অক্টোবরে বিশ্ববিদ্যালয় খুলে দিতে পারব: দীপু মনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিক্ষার্থীদের টিকা দেওয়ার পর আগামী অক্টোবরের মাঝামাঝি পর্যায়ে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি জানান, আগামী সপ্তাহে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শ কমিটির সভা আহ্বান করা হয়েছে। তাদের মতামত পেলে স্কুল খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

আজ শুক্রবার সকালে গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জীবনীর ওপর একটি প্রামাণ্যচিত্র নির্মাণ অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। এর আগে তিনি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শেখ রাসেল চত্বরে গাছের চারা রোপণ করেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি সাংবাদিকদের বলেন, ‘আমরা আলাপ-আলোচনা করছি। আমরা অবস্থা পর্যবেক্ষণ করছি। আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছি। আমরা গতকালই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, আমাদের শিক্ষা মন্ত্রণালয়, সকল বিশেষজ্ঞ, আমাদের যে জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি রয়েছে কোভিড-১৯ সংক্রান্ত এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, সবার সঙ্গে এবং সকল বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে অ্যাসোসিয়েশন আছে তাদের সঙ্গে, সবাইকে নিয়ে এবং শিক্ষক সমিতির ফেডারেশনকে নিয়ে গতকাল একটি যৌথ সভা হয়েছে। এবং আমরা সেখানে কী করে আগামী এক মাসের মধ্যে, আমরা যত দ্রুত সম্ভব, আমরা চেষ্টা করছি আগামী এক মাসের মধ্যে আমাদের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যারা ১৮ বছরের বেশি, যাদের টিকা দেওয়া যাবে তাদের টিকা দেওয়ার কাজ শেষ করা এবং তারপরে যেহেতু টিকা দেওয়ার পরে আরও সপ্তাহ দুয়েক লাগে, আপনারা জানেন ইমিউনিটি পেতে, অর্থাৎ অক্টোবরের মাঝামাঝি পর্যায়ে আশা করছি বিশ্ববিদ্যালয় খুলে দিতে পারব।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ