শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.: ইতিহাসের এক অনন্য মনীষী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাকসুদুর রহমান সাইমন রশীদি।

হযরত থানভী রহ.-এর বাপ-দাদা ফারুকী ছিলেন এবং নানা আলবী ছিলেন। তার জন্ম বৃত্তান্ত অলৌকিক ঘটনার সহিত সম্পৃক্ত। তার পিতার কোন পুত্র সন্তানই জীবিত থাকত না।

তিনি একটি জটিল চরম রোগের শিকার হয়ে ডাক্তারের অভিমতে এমন এক ঔষধ সেবন করেন যাতে তার প্রজন্মের সামর্থ্য হারিয়ে ফেলেন।এতে থানভী রহ. -এর মাতা দুঃশ্চিন্তা গ্রস্ত হয়ে পড়েন। এই কারণেই তিনি বিশিষ্ট বুজুর্গ হাফেয গোলাম মুরতাযা পানিপথী রহ.-এর শরণাপন্ন হন।তিনি ছিলেন খোদার প্রেমে আত্মহারা এক আল্লাহ ওয়ালা।

তিনি বললেন,ওমরও আলীর সাথে সংযুক্ত করে নাম রাখার দরকার নাই।এবার পুত্র সন্তান জন্ম হলে হযরত আলীর সাথে মিলিয়ে নাম রাখ। ইনশাআল্লাহ জীবিত থাকবে।

আর ফলত তাই হয়েছিল। জন্ম লাভ করেন হযরত আশরাফ আলী থানবী ও তার ছোট ভাই আকবর আলী এবং তারা উভয়েই দীর্ঘ জীবন লাভ করেন।

বাল্যকাল

শৈশব থেকেই থানভীর চাল-চলন ছিল অত্যন্ত সুন্দর ও পরিচ্ছন্ন। তিনি কখনো বাইরের ছেলেদের সঙ্গে মিলামিশা করতেন না।
ছোট ভাই আকবর আলীর সাথে নিজ বাড়ীর সীমার মধ্যে খেলাধুলা করতেন।বাল্যকালে তিনি অত্যন্ত শান্ত ও সুবোধ ছিলেন। সেজন্য অমুসলিমরাও তাঁকে অত্যন্ত স্নেহের চোখে দেখত।

তার বয়স যখন ১২/১৩ তখন থেকেই শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ পড়তেন। তার চাচী আম্মা নিষেধ করা সত্ত্বেও তিনি নিয়মিত নামায পড়তেন। থানভী রহ. যখন বাড়ীর বাইরে যেতেন তখন আল্লাহর কুদরতে আকাশের মেঘমালা তাঁকে ছায়া দিত।

একটি সপ্ন
থানভী রহ. বাল্যকালে একটি তাৎপর্য পূর্ণ সপ্ন দেখেন, তিনি বলেন যে আমি সপ্নে দেখলাম যে, মীরাঠের যে বাড়ীতে থাকতাম তাতে উঠার জন্য দু’টি সিঁড়ি ছিল। একটি বড় ওএকটি ছোট। আমি দেখলাম যে বড় সিঁড়িটির নিকট একটি পিঞ্জিরায় দু'টি সুন্দর কবুতর।অতঃপর যেন চতুর্দিকে সন্ধ্যার অন্ধকার ছড়িয়ে গেল।

তখন কবুতর দুটি আমাকে লক্ষ্য করে বলল, আমাদের পিঞ্জিরাটিকে আলোকিত করে দিন।উত্তরে আমি বললাম তোমরা নিজেরাই আলোকিত করে নাও। তখন কবুতরদ্বয় নিজেদের ঠোট পিঞ্জিরার সহিত ঘর্ষণ করতে লাগল।দেখতে দেখতে খাঁচাটিএক উজ্জ্বল আলোকে আলোকিত হয়ে উঠলো।

কিছুদিন পর এই সপ্নের কথা তিনি তার মামা বিশিষ্ট বুজুর্গ ওয়াজিদ আলী সাহেবের নিকট ব্যক্ত করলে তিনি তার এই ব্যাখ্যা করেন যে, কবুতর দুটোর একটি হচ্ছে রুহ অপরটি নফস।

মিজাহাদা বা সাধনার মাধ্যমে তাদে