শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

দায়িত্ব সচেতনতা বদলে দিতে পারে সমাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মারিয়া মুশইয়াত।।

মানব জীবনে জন্ম–মৃত্যুর বিষয়টি যেমন অনিবার্যিত। দায়িত্বের বিষয়টাও তেমন। এই পৃথিবীর সবারই কোন না কোন দায়িত্ব রয়েছে। চাই সে বাবা, মা, ভাই-বোন, পাড়া-প্রতিবেশি হোক। একজন পুরুষ বাবা হিসেবে তার এক দায়িত্ব। আবার সন্তান হিসেবে অন্য দায়িত্ব। স্বামী হিসেবে এক দায়িত্ব। প্রতিবেশি হিসেবে আরেক দায়িত্ব। নারীর দায়িত্ব ঠিক তেমনই। আল্লাহ তায়ালা পৃথিবী এভাবেই সাজিয়েছেন।

রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন; সাবধান তোমরা সকলেই দায়িত্বশীল আর প্রত্যেকেই নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। (মুসনাদে আহমাদ: ৫১৬৭)

দুঃখজনক হলেও সত্য, দায়িত্ববোধ থেকে আমরা দূরে সরে গেছি। সামান্য দায়িত্ব হয়ত পালন করি। তবে পূর্ণ দায়িত্ব পালন করি না। বাবা তার সন্তানের ভরণ-পোষণের দায়িত্ব নিয়েছে। নীতি-নৈতিকতার শিক্ষা ক’জন দেয়? মা পরিবার সামলানো দায়িত্ব পালন করছে ঠিকই। কিন্তু প্রতিবেশির হক পরিপূর্ণ পালন করছে তো? সন্তানের বাবা-মায়ের প্রতি যে কর্তব্য থাকে তা পালন করছে তো?

আমাদের চারপাশে এতো নৈরাজ্য, এতো অন্যায় সবই দায়িত্ব অবহেলার ফল। আমরা যদি সবাই সবার দায়িত্বের প্রতি সচেতন হতাম তাহলে আমাদের সমাজ আরেকটু সুন্দর থাকত। আমরা সবাই মিলে মিশে একটি সুন্দর সমাজে বাস করতে পারতাম। আগামী প্রজন্মকে উপহার দিতে পারতাম সুন্দর সমাজ। কিন্তু আমরা নিজের স্বার্থের পিছনে ছুটছি। অন্যের কথা ভাবার সময় নেই।

অথচ কুরআন মাজিদে স্পষ্ট উল্লেখ আছে وقفوهم إنهم مسئولون অর্থাৎ হে নবী আপনি তাদের কে জানিয়ে দিন তারা জিজ্ঞেসিত হবে। (সুরা সফফাত, আয়াত ২২)

আসুন আমরা নিজের দায়িত্ব সম্পর্কে জানি। এই দায়িত্বের প্রতি যত্নশীল হই। আল্লাহ তায়ালা আমাদের বুঝার তাওফিক দান করুন। আমিন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ