রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
বাংলা একাডেমি পদক নেবেন মোহন রায়হান, তবে… মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝে প্রবাসীদের খোঁজখবর নিলেন তারেক রহমান খামেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ পীর সাহেব চরমোনাইয়ের ইরানে প্রতিরক্ষামন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর প্রধানসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত মিশরে আযহার ওয়েলফেয়ার সোসাইটির ‘সৌহার্দ্যের সিয়ামসন্ধ্যা’ অনুষ্ঠিত আয়াতুল্লাহ খামেনির লাশ উদ্ধারের দৃশ্য দাবি করে ছড়ানো ছবিটি ভুয়া! ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক চক্রান্তে বিদীর্ণ উম্মাহ আজ দিশেহারা: মাওলানা আজহারী ব্রুনেই রাষ্ট্রদূতের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ

শিল্পপতি আনোয়ার হোসেন আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আনোয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া তার রুহের মাগফিরাত কামনা ও সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন তিনি।

জানা যায়, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। আনোয়ার হোসেন ২০১২ সাল থেকে ডিমেনশিয়া ও বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। সাবেক সংসদ সদস্য ও সিটি ব্যাংকের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন ২০১২ সাল থেকে ডিমেনশিয়া (স্মৃতিশক্তি হারানোর রোগ) ও বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

এদিকে বুধবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় মরহুমের জানাজা ধানমন্ডি ৭ নম্বর রোডে বাইতুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

দেশের পুরোনো উদ্যোক্তাদের অন্যতম আনোয়ার হোসেন। ছোট থেকে ব্যবসা শুরু করে এখন আনোয়ার গ্রুপ দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী। মালা শাড়ি বাংলাদেশের শাড়ির জগতে প্রথম সুপরিচিত ব্র্যান্ড। দেশের মুক্তিযুদ্ধের আগে ও পরে এই শাড়ি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে, বিয়ে মানেই ছিল মালা শাড়ি।

আনোয়ার হোসেনের জন্ম ১৯৩৮ সালে। ১৯৫৩ সালে ব্যবসায় হাতেখড়ি হয় তার। তাদের পারিবারিক ব্যবসার শুরু ১৮৩৪ সালে। ওই বছর তখনকার কুণ্ডু রাজার কাছ থেকে চকবাজারে বছরে এক টাকা খাজনায় একটি ভিটা ইজারা নেন আনোয়ার হোসেনের দাদা লাট মিয়া। এই হিসেবে আনোয়ার হোসেনের পরিবারের ব্যবসার বয়স দাঁড়িয়েছে ১৮৩ বছর।

১৯৬৮ সালে তিনি প্রথম বড় কারখানা আনোয়ার সিল্ক মিলস প্রতিষ্ঠা করেন। বস্ত্র, পাট, সিমেন্ট, ইস্পাত, আবাসন, পলিমার, আসবাব, অটোমোবাইল, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান প্রায় ২৬টি। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত দি সিটি ব্যাংকে চার দফায় চেয়ারম্যান ছিলেন আনোয়ার হোসেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ