মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

ডেঙ্গু: এক দিনে হাসপাতালে ভর্তি ৩০৬ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত এক দিনে ৩০৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সেই সঙ্গে ডেঙ্গুর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে চারজনের।

বুধবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৩০৬ জন। এদের মধ্যে ২৭৩ জনই ঢাকার, আর ঢাকার বাইরে ৩৩ জন। সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ১৯৩ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন এক হাজার ১১০ জন, আর বাকি ৮৩ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

এ বছরের ১ জানুয়ারি থেকে ১৮ আগস্ট পর্যন্ত ছয় হাজার ৯৫৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন পাঁচ হাজার ৭৩৩ জন। এ বছরের সর্বোচ্চসংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গেছে আগস্ট মাসে। আগস্টের ১৮ দিনে চার হাজার ২৯৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এটি এখন পর্যন্ত এ বছরের সর্বোচ্চ শনাক্ত।

এছাড়া এখন পর্যন্ত ডেঙ্গু সন্দেহে ৩০ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ১৯৩ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন এক হাজার ১১০ জন, আর বাকি ৮৩ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ