মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর  ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিমানবাহিনীর  

আগাম জামিন শুনবেন হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হাইকোর্ট বিভাগে আগামী ২২ আগস্ট থেকে আগাম জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার প্রধান বিচারপতির নির্দেশে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যবিধি প্রতিপালন করে এবং প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা নিয়ে আগামী ২২ আগস্ট থেকে হাইকোর্ট বিভাগে সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চে আগাম জামিন শুনানি গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চ শুনানির সময় নির্ধারণ করবেন। করোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল আগাম জামিন শুনানি।

এর আগে গত ১১ আগস্ট সুপ্রিম কোর্টের সব বেঞ্চ ভার্চুয়ালি চালু করা হয়। এসব বেঞ্চে শারীরিক উপস্থিতি ছাড়া ভার্চুয়ালি বিচারকাজ পরিচালিত হয়। এ সময়ে আগাম জামিন শুনানি বন্ধ ছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ