রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আল-মারকাজুল ইসলামীকে ৩ লাখ টাকা দিল বিজিএমইএ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দরিদ্র মানুষের সাহায্যার্থে ও বেওয়ারিশ লাশের দাফন-কাফনের জন্য ঢাকার মোহাম্মদপুরস্থ আল-মারকাজুল ইসলামীকে ১০০ জন নারী ও ১০০ জন পুরুষের জন্য দাফনের কাপড় ও সামগ্রী এবং ৩ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে বিজিএমইএ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার (১৬ আগস্ট) এ অনুদান প্রদান করে।

বিজিএমইএ'র অফিসে সংগঠনটির সভাপতি ফারুক হাসান এসব সামগ্রী ও আর্থিক অনুদান আল-মারকাজুল ইসলামীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা হামজা শহিদুল ইসলামের হাতে তুলে দেন। এ সময় বিজিএমইএ-এর সহ-সভাপতি মিরান আলী ও পরিচালক তানভীর আহমেদ উপস্থিত ছিলেন।

এদিকে, সোমবার বিজিএমইএ-এর উদ্যোগে উত্তরাস্থ মারকাযুল ফিকহিল ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাদ্য পরিবেশন করা হয়।

এ সময় বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান তিথী, মারকাযুল ফিকহিল ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ মাহফুজুর রহমানসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন উপস্থিত ছিলেন।

বিজিএমইএ সভাপতি শিক্ষার্থীদের জন্য কুরআন শরীফের বাংলা অনুবাদসহ পর্যাপ্ত সংখ্যক কিতাব, শুকনো খাবার ও একটি রেফ্রিজারেটর প্রদান করেন।

এসময় ফিকহিল ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ মাহফুজুর রহমান শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজিএমইএ সভাপতিকে ক্রেষ্ট প্রদান করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ