মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

৭ ঘণ্টা পর সচল ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটের ট্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রায় সাত ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) রাত ২ টার দিকে চালু হয় এ রুটের ট্রেনের চলাচল।

এর আগে শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যায় গাজীপুরের মীরেরবাজার এলাকায় লরির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়ে তিতাস এক্সপ্রেসের ট্রেনটি। এর পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

সে সময় টঙ্গী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হালিমুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জিএমআই এলপিজি গ্যাসের একটি লরি মিরেরবাজার রেললাইন পার হওয়ার সময় যাত্রীবাহী তিতাস ট্রেনের সঙ্গে সরাসরি ধাক্কা লাগে। এতে গ্যাসবাহী লরির পেছনের অংশ ভেঙে যায়। দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের সব ধরনের রেল যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত লরিটি সরিয়ে নিলে প্রায় ৭ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, কিশোরগঞ্জের ভৈরবে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে একটি মেইল ট্রেনের চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা-কিশোরগঞ্জ ও চট্টগ্রাম-ময়মনসিংহ রেলপথে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এ সময় ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে ময়মনসিংহগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে। খবর পেয়ে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন বেলা ২টার দিকে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে।

বিকেল ৪টায় দুর্ঘটনা কবলিত বগিটি উদ্ধার করা হয়। উদ্ধারের কিছুক্ষণ পর পুনরায় বগিটি লাইনচ্যুত হয়। উদ্ধারকারী টিম পুনরায় কাজ শুরু করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুনরায় বগিটি উদ্ধার করে ভৈরব রেলস্টেশনে নিয়ে আসে। পরে প্রয়োজনীয় মেরামত শেষে লাইনে ট্রেন চলাচলের উপযোগী করা হয় এবং রাত পৌনে ৮টার দিকে বিজয় এক্সপ্রেস ঘটনাস্থল অতিক্রমের মধ্যে দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ