বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

দামি জিনিস হারিয়ে যাওয়ার আশঙ্কায় নামাজ ছেড়ে দেওয়ার বিধান কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: কিছুদিন আগে এক মসজিদে জুমা পড়তে যাই। দরজার পাশে একটি জুতার বাক্সে জুতা রেখে নামাযে দাঁড়াই। নামায চলাবস্থায় এক চোর আমার জুতা নিয়ে পালিয়ে যায়। যার মূল্য ছিল ১৭০০ টাকা। আমি টের পাওয়া মাত্রই নামায ছেড়ে দিই এবং তাকে ধরার চেষ্টা করি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে ধরতে পরিনি। ততক্ষণে জামাত শেষ হয়ে যায়। পরে আমি বাসায় গিয়ে যোহর আদায় করি।

জানার বিষয় হল, উক্ত কারণে জুমার নামায ছেড়ে দেয়া জায়েয হয়েছে কি না?

উত্তর: প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার জন্য নামায ছেড়ে দেওয়া অন্যায় হয়নি। কারণ নামায অবস্থায় মোটামুটি মূল্যের কোনো জিনিস নষ্ট কিংবা চুরি হওয়ার আশঙ্কা হলে এর হেফাজতের জন্য নামায ছেড়ে দেয়া জায়েয আছে।

-মুসান্নাফে আব্দুর রাযযাক, হাদীস ৩২৯১; শরহুল মুনইয়া, পৃ. ৩৫৪; ফাতাওয়া হিন্দিয়া ১/১০৯; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ৪০৬; আদ্দুররুল মুখতার ২/৫১

উত্তরপ্রদানে: ফতোয়া বিভাগ মারকাযুদ্দাওয়া আল ইসলামিয়া ঢাকা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ