রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা তেহরানে ফের হামলা চালালো ইসরায়েল, গোয়েন্দা পুলিশের প্রধান নিহত হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় খেলাফত মজলিসের বিক্ষোভ ‘খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞা’ এবার রিয়াদে ভয়াবহ বিস্ফোরণ বাংলা একাডেমি পদক নেবেন মোহন রায়হান, তবে…

শোকের মাসে নিরাপত্তা হুমকি নেই: র‍্যাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, আগস্ট মাসকে ঘিরে কোনও ধরনের নিরাপত্তা হুমকি নেই।

তিনি বলেন, যেকোনও ধরনের পরিস্থিতি মোকাবিলায় সতর্কাবস্থানে আছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৩ আগস্ট) রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

র‌্যাব মহাপরিচালক বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় যেকোনও অপতৎপরতা প্রতিরোধে প্রস্তুত রয়েছে র‍্যাব। আগস্ট মাসে জঙ্গিরা আগে অনেক অঘটন ঘটিয়েছে। প্রতিবারই আগস্ট মাসকে কেন্দ্র করে দেশের সব গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিট মিলে একসাথে কাজ করে।

আগস্ট মাসের সব আয়োজন যেন নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয়, সেই জন্য আমরা কাজ করছি। র‌্যাবের গোয়েন্দা ইউনিটও এ বিষয়ে তৎপর রয়েছে বলেও জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ