শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

মন জুড়ানো প্রকৃতিঘেরা মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেখলে মন ভরে যাবে, প্রাণ জুড়িয়ে যাবে, গাছ-গাছালিতে ঘেরা অপরূপ শাহী জামে মসজিদ!

পারিজাত, রঙ্গন, টগর, কাঠ গোলাপ, রক্তকরবী, ক্যামেলিয়া, কাঞ্চনসহ প্রায় ৬০ প্রজাতির ফুল। নানা রঙের প্রায় পঞ্চাশ রকমের বাহারি পাতা। আছে ক্যাটটাস।

অন্যদিকে আম-জাম-লিচুর সঙ্গে সফেদা, চেরি, কমলা, বেদনা, জামরুল। আরো আছে কয়েক রকমের আম গাছ। পাঁচ রকমের পেয়ারা। দারুচিনি, কাজুবাদাম, শাল, সেগুন, মেহগনি, নারকেল, পান সুপারি এমনকি বাঁশের ঝাড়ও। ছোট-বড় প্রায় দেড় হাজার সবুজ গাছে ঘেরা মসজিদটি। সবুজের বুক চিরে শুধু মিনারটি জানান দিচ্ছে মসজিদের উপস্থিতি। মসজিদ ঘিরে রয়েছে হরেক রকমের বিদেশি গাছও।

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোড় ইউনিয়নের দেওপাড়া গ্রামেই অবস্থিত শাহী জামে মসজিদ। শাহী ৯৯ জর্দ্দার মালিক শামিম আহমেদ মসজিদটি প্রতিষ্ঠাতা করেন।

অনেকেই তাঁকে ডাকেন গাছ পাগল। আর তিনি নিজে ভাবেন সবাই ফুল পাগল, গাছ পাগল হলে দুনিয়াটা কতই না সুন্দর হত। কার্বন-ডাই অক্সাইডের সঙ্গে লড়াইটা বেশ জমত। বুক ভরে নিঃশ্বাস নেওয়া যেত তখন। এমন ভাবনা থেকেই শাহী ৯৯ পার্ক লাগোয়া মসজদটি তিনি প্রতিষ্ঠা করেন।

পুরো মসজিদ এবং ঈদগাঁ ঘিরে ফেলেছে সবুজে। শুধু নামাজ আদায় করতেই নয়, অনেকেই আসেন সবুজে ঘেরা মসজিদটি একনজর দেখতে। করোনাকালে পার্কটি বন্ধ থাকলেও দর্শনার্থীরা এখন আসছেন মসজিদ দেখতে। প্রতিদিন বিকেলে মসজিদকে ঘিরে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। দুরদুরন্ত থেকে অনেকেই আসছেন মসজদ দেখতে।

প্রায় এক একর জমির উপর মসজিদ আর ঈদগাহ। মসজিদের রক্ষা প্রচীরে, ঈদগাহের চারপাশে, এমনকি প্রবেশের রাস্তায় সর্বত্র গাছ আর গাছ। বাহারি ফুল দেখতে অনেকেই ছুটে আসেন মসজিদে।

প্রতিদিন কোনও গাছের ডাল কাটা, কোনও গাছের গায়ে কোনও রোগপোকা বাসা বাঁধল কি না তা দেখা, সেই মতো ব্যবস্থা নেওয়া। গাছে জল দেওয়া এ সবই চলে একেবারে নিয়মমাফিক। এ সবই প্রতিদিনের অভ্যেস। সকালে এবং বিকালে গাছেদের পরিচর্যা করা হয়। শ্রমিক নিয়ে গাছেদের পরিচর্যায় মেতে উঠেন মসজিদের খাদেমরা।

বছর ২৭ বয়স তখন। এই সময় থেকেই গাছের নেশায় পড়েন শামিম আহমেদ। দিল্লী, মুম্বই, হায়দরাবাদ বা বিদেশে অন্য কোথাও যেখানেই বেড়াতে বা কোনও কাজে গিয়েছেন নজরকাড়া ফুল, পাতাবাহার, ক্যাটটাস দেখলেই সেগুলি যেভাবেই হোক সংগ্রহ করে নিয়ে এসেছেন মসজিদে।

তাঁর কথায়, ‘আমি একবেলা কম খেতে রাজি আছি। কিন্তু চোখ জুড়ানো গাছ-গাছালি দেখলে আমি সব ভুলে যাই। অন্য জায়গার বাহারি ফুলের গাছ নজরে এলে তা মসজিদে নিয়ে আসার জন্য অনেক ঝামেলা পোহাতে হয়েছে। যদিও সà