বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উপকূলে আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি  

নাইজেরিয়ায় সেনা অভিযানে ১১৫ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নাইজেরিয়ায় দক্ষিণাঞ্চলে দেশটির নিরাপত্তা বাহিনীর সাম্প্রতিক অভিযানে ১১৫ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

চলতি বছর নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে সহিংসতা বেড়ে যায়, এতে দেশটির পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ১২৭ জন সদস্য মারা গেছেন বলে দাবি করেছে দেশটির পুলিশ। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

দক্ষিণাঞ্চলে দীর্ঘদিন ধরে স্বাধীনতার দাবিতে আন্দোলন করছে বায়াফরা আদিবাসী জনগণ (আইপিওবি)। হামলার পেছনে স্বাধীনতাকামী গোষ্ঠীর সামরিক শাখা ইস্টার্ন সিকিউরিটি নেটওয়ার্কের (ইএসএন) হাত রয়েছে বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

যদিও আইপিওবি এই অভিযোগ অস্বীকার করেছে। অ্যামনেস্টির নাইজেরিয়ার পরিচালক ওসাই ওজিগো বলেন, দক্ষিণাঞ্চলের ইমো, আনামব্রা ও আবিয়া রাজ্যে নাইজেরিয়ান নিরাপত্তা বাহিনীর হাতে নিহতদের বিষয়ে তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।

এসব তথ্যে দেখা গেছে, গত মার্চ থেকে জুন পর্যন্ত নাইজেরীয় বাহিনীর হাতে ১১৫ জনের মৃত্যু হয়েছে। ইজেরিয়া পুলিশের মুখপাত্র ফ্রাঙ্ক এম্বা এএফপিকে বলেন, ‘আমি বিবৃতিটি দেখিনি, তাই এই বিষয়ে কোনো মন্তব্য করব না।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ