শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পথে পথে ঘুরে বিনা মূল্যে কোরআন শেখান তুরস্কের এ বৃদ্ধ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ও ফেসবুকে তুরস্কের একজন বৃদ্ধের ছবি ব্যাপক প্রচার লাভ করেছে। সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্য মতে, এই বৃদ্ধ একজন হাফেজে কোরআন এবং কোরআনের শিক্ষক। তিনি বিভিন্ন পাড়া, মহল্লা ও গ্রামে ঘুরে বেড়ান এবং আগ্রহীদের কোরআন শিক্ষা দেন।

কেউ চাইলে তাঁর কাছে কোরআন হিফজও করতে পারে। তিনি তা করেন সম্পূর্ণ বিনা মূল্যে, কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করেন না।

প্রবীণ এই কোরআনের শিক্ষকের বহন করা কাগজে তুর্কি ভাষায় লেখা আছে, ‘আপনি চাইলে আমি আপনাকে এক সপ্তাহের ভেতর কোরআন পাঠ ও আরবি লেখার পদ্ধতি শেখাতে পারি। প্রতিদিন ১০ মিনিটের বিরতিহীন পাঠ অনুষ্ঠিত হয়। কোনো বিনিময় নেওয়া হয় না। আমি এটা করি আল্লাহর সন্তুষ্টির জন্য, কারো কাছে কোনো প্রতিদান চাই না।’

সামাজিক মাধ্যমে ছবিটি ব্যাপক প্রচার ও প্রশংসা পেলেও লোকটির সঠিক পরিচয় পাওয়া যায়নি। একজন তুর্কি রাজনীতিক ছবিটির নিচে মন্তব্য করেছেন, এমন ব্যক্তিদের প্রচেষ্টার কারণে সব ষড়যন্ত্র ও প্রচেষ্টার পর আমাদের দেশ টিকে আছে, আমাদের সাংস্কৃতিক অস্তিত্ব টিকে আছে। আল্লাহ তাঁকে উত্তম প্রতিদান দিন। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ