বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

চাঁপাইনবাবগঞ্জে বরযাত্রীবাহী নৌকায় বজ্রপাত, ১৬ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বরযাত্রীবাহী নৌকায় বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।

আজ বুধবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শিবগঞ্জ থেকে নৌকায় করে কয়েকজন বরযাত্রী চাঁপাইনবাবগঞ্জ সদরে বিয়েবাড়িতে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে নৌকাটি নারায়ণপুর এলাকায় পৌঁছার পর হঠাৎ বজ্রপাত হয়। এতে ১৬ বরযাত্রীর মৃত্যু হয়। ঝলসে যান কয়েকজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিদের সঠিক সংখ্যা জানা যায়নি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ