শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পালানোর পর পতিত শক্তির রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী আওয়ার ইসলামের সেমিনারে জাতীয় শিক্ষাক্রমে সিরাত অন্তর্ভুক্তির দাবি আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতায় ওমরাহ জিতলেন যিনি মসজিদুল হারামে ৩৪ মিটার উচ্চতার বিশাল ঝাড়বাতি, ওজন ১৮ টন এরাবিয়ান প্রোপার্টিজের ল্যান্ড শেয়ার মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত সমাজে শৃঙ্খলা ফেরাতে পাঠ্যপুস্তকে সিরাত অন্তর্ভুক্তির বিকল্প নেই: মোহছেন শরীফ পাকিস্তান বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি ঢাকায় নবীজি (সা.) যেভাবে জুমার প্রস্তুতি নিতেন স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমল ১১ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

একাধিক লোকের টাকায় ব্যবসা করে সবাইকে লভ্যাংশ দেয়ার বিষয়ে দেওবন্দের ফতোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: ব্যবসা।  প্রিয় নবি সা. এর সুন্নাত। অনেকেই ব্যবসা করতে চান। কিন্তু ব্যবসার জন্য যে পুঁজি দরকার। অনেকের কাছেই নেই সে পরিমাণ পুঁজি। তাই বন্ধু-বান্ধব কিংবা পরিচিতজনদের থেকে টাকা নিয়ে ব্যবসায় নামেন। তারপর সেই ব্যবসার লভ্যাংশ যাদের থেকে টাকা এনেছেন তাদেরও দেন। আবার নিজেও রাখেন। এভাবেই ব্যবসা করেন তিনি। বর্তমানে এমন মানুষের সংখ্যার অভাব নেই। কিন্তু এই বিষয়টিকে কিভাবে দেখছে শরীয়ত?

এমনই একটি প্রশ্ন করেন জনৈক ব্যক্তি দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটে। প্রশ্নকারী ব্যক্তি তার প্রশ্নে উল্লেখ করেন, ‘একজন ব্যক্তি একটি ব্যবসা করেন। যাতে প্রায় এক কোটি টাকার মতো প্রয়োজন হয়। কিন্তু এত টাকা তার নিজের কাছে না থাকায় তিনি ২০-২৫ জন লোকের থেকে টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। আর ব্যবসার লভ্যাংশের টাকার কিছু অংশ ওই সকল লোকদের দেন। যাদের থেকে টাকা এনেছিলেন। প্রশ্ন হলো, ওই সকল লোকদেরকে টাকা দেওয়া কি সুদ হবে?

জবাবে দারুল উলুম দেওবন্দ থেকে বলা হয়, ‘যদি ওই ব্যক্তির তাদের থেকে এই শর্তে টাকা আনে যে, টাকা দিয়ে ব্যবসার পর যে লাভ হবে, সেই লাভের কিছু অংশ আপনারাও পাবেন। আর যদি লস হয় তাহলে তারও অংশ আপনাদের থেকে যাবে। অর্থাৎ লাভ-লস ভিত্তিতে যদি ব্যবসা করে তাহলে সেই ব্যবসার লভ্যাংশের টাকা ঐ সকল লোকদের জন্য নেওয়া জায়েজ হবে।’

দেওবন্দ থেকে আরও বলা হয়, ‘কিন্তু যদি তিনি তাদের থেকে ঋণ হিসেবে টাকা নিয়ে থাকেন, আর পরবর্তীতে সে ব্যবসার লভ্যাংশের কিছু অংশ তাদের দেন। আবার ঋণও পরিশোধ করেন, তাহলে লভ্যাংশের টাকা নেওয়া ঋণদাতাদের জন্য জায়েয হবে না। বরং সে টাকা সুদ হবে। তবে ঋণ বাবদ যা দিয়েছিলেন তা নেওয়াতে কোনো সমস্যা নেই। বরং সেগুলো তার প্রাপ্য।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ