রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত

পাবজি খেলায় স্ত্রীকে মারধর, স্বামীর নামে থানায় মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

এক পাবজি পাগল স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলায় তিনি অভিযোগ করেছেন, পাবজি খেলার সময় স্বামী তাকে মারধর করেছেন। এতে তিনি শারীরিক ও মানসিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন। স্বামীর কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেছেন পাবজি পাগল এই স্ত্রী।

পরিসংখ্যান অনুযায়ী বিশ্বব্যাপী পাবজি খেলেন ৭৫ কোটির বেশি মানুষ। এই ৭৫ কোটি মানুষের মধ্যে আরব দুনিয়ার নারী-পুরুষরাও অন্তর্ভুক্ত।

পাবজি গেম-এর কারণে শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়েছেন। আবার অনেকেই নানামূখী সমস্যার সম্মুখীন হয়েছেন। এমনই একটি ঘটনা আরব সংবাদ মাধ্যম আখবার টুয়েন্টি ফোর-এর খবরে তুলে ধরা হয়েছে, যেখানে এক স্ত্রী পাবজির কারণে তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন।

পাবজি খেলার কারণে স্বামীর মারধরের শিকার স্ত্রীর মামলার খবরটি মূলত কোন দেশের সে দেশের নাম উল্লেখ করা হয়নি আরব সংবাদ মাধ্যম আখবার টুয়েন্টি ফোর-এর খবরে।

খবরে বলা হয়েছে, ঘটনাটি ঈদুল আজহার আগের দিন ঘটেছে।

‘বাসায় মেহমান এসেছিল, তাই স্বামী স্ত্রীকে মেহমানদের জন্য কেহওয়া বানাতে বলেছিলেন, কিন্তু পাপজির নেশায় মত্ত স্ত্রী কেহওয়া বানাতে ভুলে গিয়েছিলেন। মেহমানদারীতে অবহেলা ও পাবজিতে ডুবে থাকায় স্বামী স্ত্রীকে মারধর করেন, কিন্তু পরবর্তীতে বেচারা নিজেই ফেঁসে গেলেন’।

এরপর স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন, অভিযোগে তিনি দাবি করেন তিনি শারীরিক ও মানসিক ভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বর্তমানে স্বামীর কাছ থেকে তিনি ক্ষতিপূরণ দাবি করেছেন।

অভিযোগে তিনি আরো বলেছেন, আমার স্বামী আমাকে পাবজি খেলার কারণে মারধর করেছেন; অথচ আমি ঘরের সব কাজ দায়িত্বশীলতার সাথেই করে থাকি।

সূত্র: উর্দু নিউজ, এআরওয়াই ডিজিটাল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ