বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নাঙ্গলকোটে মাদরাসার বার্ষিক মাহফিলে দাওয়াহ ক্যাম্প, পুরস্কৃত মেধাবী শিক্ষার্থীরা ‘নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সবারই দায়িত্ব রয়েছে’ হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৬) দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকবে জার্মানি উপকূলে আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ

করোনা মোকাবেলায় যুক্তরাষ্ট্র ভুল পথে হাঁটছে: ফাউসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাস মোকাবেলায় যুক্তরাষ্ট্র ভুল পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও প্রেসিডেন্ট বাইডেনের চিকিৎসা উপদেষ্টা ডা. অ্যান্থনি ফাউসি। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রে মাস্ক পরার বিধিনিষেধ শিথিলের সময় এখনো আসেনি জানিয়ে ডা. অ্যান্থনি ফাউসি বলেন, সরকারের উচিত গণটিকাদান কর্মসূচিকে আরও গতিশীল করা।

গণটিকাদান কর্মসূচিতে কিছুটা ঢিলেমি লক্ষ্য করা যাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, দেশের ৪৯ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ টিকার আওতায় এসেছে। আর এটা নিয়েই আমরা আত্মতৃপ্তি বোধ করছি। যদি এমনটা হয়ে থাকে তাহলে বলবো, কোভিড-১৯ মোকাবিলায় আমরা ভুল পথে হাঁটছি।

ভাইরাসটি এখনো নিয়ন্ত্রণে আসেনি। বর্তমানে এটি টিকা না নেওয়া লোকদের মাঝে বেশি ছড়াচ্ছে। তাই করোনা মোকাবিলা করতে হলে টিকাদানের গতি বাড়াতে হবে এবং অধিকাংশ মানুষকে এর আওতায় আনা ছাড়া কোনো বিকল্প নেই, যোগ করেন এই সংক্রামক বিশেষজ্ঞ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ