রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত

কুমিল্লা বিভাগ হওয়া নিয়ে গুজব রটছে সোশ্যাল মিডিয়ায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুরছে একাধিক পোস্ট, সে সব পোস্টে দেখা গেছে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করার কথা। সেই পোস্ট ভাইরাল হয়েছে। কিন্তু সরকার কুমিল্লাকে বিভাগ ঘোষণা করেনি। তিনটি প্রশাসনিক থানাকে উপজেলায় উন্নীত করা হয়েছে।

সোমবার (২৬ জুলাই) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ভার্চ্যুয়াল সভায় মাদারীপুরের ডাসার, কক্সবাজারে ঈদগাঁও ও সুনামগঞ্জের মধ্যনগরকে উপজেলায় উন্নীত করা হয়। আর দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে রাখা হয়েছে শান্তিগঞ্জ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, তিনটিই প্রত্যন্ত এলাকা। বিশেষ কনসিডারেশনে এগুলোকে উপজেলায় উন্নীত করা হয়েছে।

সভায় ঢাকা জেলার দোহার পৌরসভার দুর্গম এলাকাকে বাদ দিয়ে এবং কিছু নতুন এলাকা সংযুক্ত করা হয়েছে।

এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে সিলেট সিটি করপোরেশন এলাকার মধ্যে নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ