মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

মাস্টার-সুকানির ‘অদক্ষতায়’ পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নির্মাণাধীন পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেয়ার জন্য ফেরি শাহজালালের মাস্টার ও সুকানিকে দায়ী করেছে এ সংক্রান্ত তদন্ত কমিটি। মাস্টার ও সুকানির ‘অদক্ষতা ও অসতর্কতা’য় এ দুর্ঘটনা ঘটেছে বলে তদন্ত প্রতিবেদনে জানিয়েছে কমিটি।

রোববার (২৫ জুলাই) দুপুরে তদন্ত কমিটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলামের কাছে প্রতিবেদন জমা দিয়েছে।

বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্যিক) এস এম আশিকুজ্জামান বিকেলে জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

গত শুক্রবার (২৩ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে রো রো ফেরি শাহজালালের পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ফেরির ২০ যাত্রী আহত হন।

ওইদিনই এ ঘটনা তদন্তের জন্য বিআইডব্লিউটিসির পরিচালক আশিকুজ্জামানকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে সদস্য হিসেবে ছিলেন- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক মো. শাহজাহান, বিআইডব্লিউটিসির এজিএম (মেরিন) আহমেদ আলী, বিআইডব্লিউটিসির এজিএম (ইঞ্জিনিয়ারিং) রুবেলুজ্জামান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ