বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা মক্কায় বিমান হামলার সাইরেন: সতর্ক করলেন মুফতি তাকি উসমানি

আমিরাতের সঙ্গে বিমান বন্ধের মেয়াদ বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশসহ চারটি দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধের মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

শনিবার (২৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে দেশটি জানায়, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় করোনো পরিস্থিতির অবনতি হওয়ায় ২৮ জুলাই পর্যন্ত দেশগুলোর সঙ্গে সব ধরনের বিমান চলাচল বন্ধ থাকবে।

এদিকে বিমান চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন দেশে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিরা।

করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে ১২ মে থেকে বাংলাদেশ, ভারত ,পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয় মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। পরে কয়েক দফা এর মেয়াদ বাড়ানো হয়। আবারো ২৮ জুলাই পর্যন্ত বাংলাদেশসহ এই চার দেশের সঙ্গে সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আমিরাত সরকার।

বাংলাদেশের সঙ্গে দীর্ঘ দিন ধরে বিমান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ছুটি কাটাতে দেশে এসে আটকা পড়েছেন অনেকে। এতে চাকরি হারানোসহ নানা শঙ্কার মধ্যে পড়েছেন তারা।

এদিকে প্রবাসী বাংলাদেশিরা নিরাপদে সংযুক্ত আরব আমিরাত যেন ফিরতে পারে সেই জন্য দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, স্বাস্থ্য সুরক্ষার শর্ত পূরণ হলে শিগগিরই বিমান চলাচল চালু করতে পারবে দুই দেশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ