বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

হজের সময় বেআইনিভাবে মসজিদুল হারামে প্রবেশের ৮৭ ঘটনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

হজের সময় অনুমতি ছাড়া বেআইনিভাবে মসজিদুল হারাম ও হজের নির্ধারিত স্থান সমূহে প্রবেশের চেষ্টার বেশকিছু ঘটনা সামনে এসেছে। বেআইনিভাবে জায়গাগুলোতে চেষ্টাকারীদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন হজ সেক্রেটারি কমান্ডার ব্রিগেডিয়ার সামী শুয়াইরিখ।

তিনি আল-আরাবিয়াকে জানিয়েছেন, ১৪৪২ হিজরীর হজ আদায়কালে মসজিদে হারাম ও পবিত্র স্থান সমূহে বেআইনিভাবে প্রবেশের ৮৭ টি ঘটনা সামনে এসেছে। এসবের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, বেআইনিভাবে মসজিদুল হারামের প্রবেশের চেষ্টাকারীদের গ্রেফতার করা হয়েছে এবং তাদের ১০ হাজার রিয়াল জরিমানা করা হয়েছে।

প্রসঙ্গত, করোনা মহামারির মধ্যেই এবার পালিত হয়েছে হজ। হজের কার্যক্রম শুরুর জন্য শনিবার ( ১৭ জুলাই)  মক্কা মুকাররমায় পৌঁছেন হাজিরা।মক্কা মুকাররমায় পৌঁছেই তারা সুন্নত তাওয়াফে কুদুম আদায় করেন। এই সময় ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে মসজিদুল হারাম ও বাইতুল্লাহ প্রাঙ্গণ।

হজের আনুষ্ঠানিকতার ধারাবাহিকতায় সোমবার (১৯ জুলাই) হজের অন্যতম রোকন আরাফায় অবস্থান করেন তারা।মুজদালিফায় রাত্রি যাপনের পর মিনায় পৌছে কংকর নিক্ষেপ করেন হাজিরা।

উল্লেখ্য, মহামারি ও স্বাস্থ্যবিধির বিষয়টি মাথায় রেখে মসজিদে হারাম এবং তার আশপাশের অঞ্চলে (আরাফাহ, মিনা, মুজদালিফা) প্রবেশের ব্যাপারে কড়াকড়ি করেছে সৌদি আরব।

বার্তা সংস্থা এসপিএ’র খবরে বলা হয়েছে, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, হজের সময়ে মসজিদে হারাম এবং তার আশপাশের অঞ্চলে (আরাফাহ, মিনা, মুজদালিফা) অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। এই নিষেধাজ্ঞা ৫ জুলাই (সোমবার) থেকে ২৩ জুলাই (শুক্রবার) পর্যন্ত জারি থাকবে। তা অমান্য করলে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে।

হজ মৌসুমে সরকারী নির্দেশিকা মেনে চলার জন্য সৌদি নাগরিক ও বিদেশিদের অনুরোধ করেছেন তিনি।

এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার জন্য নিরাপত্তা কর্মীরা মসজিদে হারাম, মিনা, মুজদালিফা এবং আরাফায় যাওয়ার সকল রাস্তায় কড়া নজর রাখবে। অনুমতি ছাড়া প্রবেশকারীদের বাধা দেয়া হবে।

সূত্র: আল আরাবিয়া।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ