বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

হজের শেষ দিন, তিন জামারায় কংকর নিক্ষেপ করছেন বাকি হাজিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

আজ শুক্রবার সৌদি আরবে আইয়ামে তাশরীকের তৃতীয় ও হজের ষষ্ঠ দিন। আজ হাজিরা ৩ জামারাতে কংকর নিক্ষেপ করছেন। এরপর তারা মক্কা মুকাররমায় পৌঁছে বিদায়ী তাওয়াফ করে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

এর আগে গতকাল হজের পঞ্চম দিন ৫০ শতাংশ হাজি তিন জামারায় কংকর নিক্ষেপ করে মক্কা মুকাররমা পৌঁছে তাওয়াফে বিদা সম্পন্ন করেছেন।

প্রসঙ্গত, প্রায় ৮০ ভাগের বেশি হাজি হজের পঞ্চম দিনই  হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। ষষ্ঠ দিনে হজের আনুষ্ঠানিক কাজ করার ইচ্ছাধীকার থাকে হাজিদের জন্য।

الحجاج يصلون إلى صعيد عرفات

করোনা মহামারীর কারণে হজের পবিত্র স্থানসমূহ স্বাস্থ্যবিধি ও সতর্কতামূলক সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। হাজিদের কে কঠোর ব্যবস্থাপনার মাধ্যমে মিনা থেকে মক্কা মুকাররমায় পৌঁছে দেয়া হচ্ছে।

এ বছর ৬০ হাজার হাজিকে হজ আদায়ের অনুমতি দেওয়া হয়েছিল। যাদের মধ্যে সৌদি নাগরিক ও সৌদিতে বসবাসরত প্রবাসীরাও রয়েছেন।

গতকাল বৃহস্পতিবার সৌদি স্বাস্থ্যমন্ত্রী ড.তৌফিক রুবায়েহ বলেছেন, এ বছর হজের মৌসুমে সব ধরনের মেডিকেল কার্যক্রম সাফল্যের সাথে সম্পন্ন হয়েছে। হজে অংশগ্রহণকারীরা করোনাভাইরাস ও অন্যান্য রোগবালাই থেকে মুক্ত রয়েছেন।

বছরের হজের মৌসুমে করোনাভাইরাস-এর বিস্তার এড়াতে হাজীদের নিরাপত্তা নিশ্চিনেত সৌদি আরবের প্রচেষ্টার প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ