বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা মক্কায় বিমান হামলার সাইরেন: সতর্ক করলেন মুফতি তাকি উসমানি

কলম্বিয়ার প্রেসিডেন্টের ওপর হামলায় গ্রেফতার ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকে মারকেজের হেলিকপ্টারে গুলির ঘটনায় দশ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের বামপন্থী সশস্ত্র সংগঠন ন্যাশনাল লিবারেশন আর্মির ‘সদস্য’ বলে দাবি করছে কলম্বিয়া পুলিশ। খবর রয়টার্সের

বৃহস্পতিবার (২২ জুলাই) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তাদের গ্রেফতারের খবরটি নিশ্চিত করেছেন কলম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ফ্রান্দিসকো বার্বোসা।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ন্যাশনাল লিবারেশন আর্মির সশস্ত্র সদস্যরাই এ ঘটনায় জড়িত। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে তিন জন এই হামলার পরিকল্পনা আঁটেন, যাদের মধ্যে সাবেক সেনা অধিনায়কও রয়েছেন। এরা ২০১৬ সালে আমাদের শান্তিচুক্তি প্রত্যাখান করেছিল। এদের সবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

গত ২৬ জুন কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকে মারকেজ হেলিকপ্টারে করে কলম্বিয়ার উত্তর-পূর্বে নর্তে দে সান্তান্দের প্রদেশে সীমান্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। এলাকাটি ভেনেজুয়েলা সীমান্তঘেঁষা। প্রেসিডেন্টকে নিয়ে হেলিকপ্টারটি যখন কুকুতা অঞ্চলের উপর দিয়ে উড়ছিল, তখন হঠাৎই শুরু হয় গোলাগুলি।

গুলির আঘাতে ক্ষতিগ্রস্ত হয় প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন প্রেসিডেন্ট ইভান ও তার সফরসঙ্গীরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ