বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

সফলভাবে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন, মিনা ছাড়ছেন হাজিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

সফলভাবে হজের আনুিষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। হারামাইন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হাজিরা মিনায় কংকর নিক্ষেপ শেষে হারাম শরীফে বিদায়ী তাওয়াফ করছেন। এরপর প্রায় ৫০ শতাংশ হাজি আজ মিনাকে বিদায় জানাবেন।

বাকি ৫০ শতাংশ হাজি মিনায় অবস্থান করবেন এবং ১৩ জিলহজ্ মিনায় কংকর নিক্ষেপ করবেন।

মিনায় অবস্থানরত হাজীদের নিজের তাবু থেকে অন্যের তাবুতে যাওয়ার কোন অনুমতি নেই। কংকর নিক্ষেপের জন্য হাজীদের মাঝে সিডিউল তৈরি করা হয়েছে। হজ সমন্বয়ে কমিটির মাধ্যমে হজের কাজ সম্পন্ন করা হচ্ছে।

হাজীদের খাবার-দাবার সুস্থ রাখতে সব ধরনের সেবা প্রদান করা হচ্ছে।

الحجاج يصلون إلى صعيد عرفات

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর হজে অংশ নেওয়া ৬০ হাজার হাজির কারো মধ্যে করোনা সংক্রমনের কোন খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। বয়স্ক হাজীদের তাদের তাবু থেকে জামারায় কংকর নিক্ষেপ করার জন্য ৫’শ গাড়ি  ২৪ ঘন্টা প্রস্তুত রাখা হয়েছে।

সৌদি ধর্ম মন্ত্রণালয় হাজীদের মাঝে ৯০ হাজার ছাতা বিতরণ করেছে। মক্কায় ৭৫৫, মিনায় ২৭৪, আরাফা এবং মুজদালিফায় ১৯৮ অসুস্থ রোগীকে বিশেষ সেবা প্রদান করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ