রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

ফেরত পাঠানো হলো কাদের মির্জার উপহারের গরু-ছাগল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষে নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার পাঠানো একটি গরু ও দুটি ছাগল ফেরত দিয়েছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে পশুগুলো ফেরত দেওয়া হয়।

জানা গেছে, আবদুল কাদের মির্জা গত সোমবার দুপুরের দিকে কোম্পানীগঞ্জ থানায় উপহার হিসেবে তিনটি পশু পাঠান। সেগুলো রাতে থানা চত্বরেই ছিল। এর মধ্যে জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন থানার পুলিশ সদস্যদের জন্য কোরবানির পশুর ব্যবস্থা করেন। পরে কাদের মির্জার পাঠানো পশু তিনটি গতকাল মঙ্গলবার ফেরত পাঠানো হয়।

কোরবানির পশু ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার। তিনি বলেন, ‘গতকাল (সোমবার) দুপুরে কাদের মির্জা কোরবানির পশু পাঠিয়েছেন, যা মঙ্গলবার সকালে ফেরত পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের এসপি স্যারের ব্যবস্থাপনায় কোরবানি দেব। এখানে অন্য কোনো বিষয় নেই।’

এ বিষয়ে মেয়র আবদুল কাদের মির্জার মুঠোফোনে একাধিকবার কল করা হলে তার ফোন ব্যস্ত পাওয়া যায়। এ ব্যাপারে তার বক্তব্য জানা যায়নি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ