বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

নিয়ম ভেঙে ঈদের নামাজ পড়ার অভিযোগ, মালয়েশিয়ায় ৪৮ বাংলাদেশি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মালয়েশিয়ার পেনাং রাজ্যে স্বাস্থ্যবিধি ভেঙে ঈদের নামাজ আদায়ের অভিযোগে এখন পর্যন্ত ৪৮ বাংলাদেশি ও একজন স্থানীয় নাগরিককে আটক করেছে পুলিশ। পেনাং রাজ্যের জুরুতে তামান পেলাংগি এলাকায় দুই শতাধিক মানুষের নামাজ আদায়ের একটি ভিডিয়ো ভাইরাল হওয়ার পর দেশজুড়ে ব্যাপক সমালোচনার মুখে এ আটক অভিযান শুরু হয়।

এর আগে স্থানীয়দের ব্যাপক সমালোচনার মুখে স্বাস্থ্যবিধি ভঙ্গের ঘটনায় ক্ষমা চান পেনাং পুলিশ প্রধান। এ দিকে ঘটনাটিতে দোষীদের কোনো ছাড় নেই উল্লেখ করে প্রয়োজনে আইন-ভঙ্গকারী অভিবাসীদের দেশে পাঠানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জয়নুদ্দিন।

মঙ্গলবার (২০ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় মসজিদে নামাজ আদায় করতে গেলে কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে একশ মানুষকে নামাজ আদায়ের জন্য প্রবেশের অনুমতি দেয়। এ সময় মসজিদে প্রবেশ করতে পারেননি এমন দুই শতাধিক মানুষ মসজিদের বাইরে ইদের নামাজ আদায় করে, যাদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি।

সরকারের আইন ভেঙে স্বাস্থ্যবিধি না মেনে নামাজ আদায়ের এ দৃশ্যের ভিডিয়ো স্থানীয় একজন নাগরিক সামাজিক যোগাযোগের মাধ্যমে আপলোড করলে দ্রুতই তা ছড়িয়ে পড়ে। শুরু হয় আলোচনা-সমালোচনা, নজরে আসে প্রশাসনের।

ঘটনার পর স্থানীয় নাগরিকদের অভিযোগ, কাজের স্থানে না থেকে ঐ এলাকার ২৩টি ব্লকে ৮ হাজারেরও বেশি অভিবাসী অবস্থান করছে।

উল্লেখ্য, মহামারি করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আনতে কঠোর অবস্থানে মালয়েশিয়া। দেশজুড়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রায় প্রতিদিনই বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে প্রশাসন, জেল-জরিমানা করা হচ্ছে আইন-ভঙ্গকারীদের। এ পরিস্থিতিতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে স্বাস্থ্যবিধি ভেঙে ইদের নামাজ আদায়ের এ ঘটনায় দারুণভাবে সমালোচনায় পড়েছে প্রবাসী বাংলাদেশিরা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ