রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

দীর্ঘদিন পর নিজ বাসায় ঈদ করলেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দীর্ঘদিন পর নিজ বাসভবন ফিরোজায় ঈদ কাটালেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ঈদের দিন পরিবারের কয়েকজন সদস্যদের নিয়ে ফিরোজায় কাটান তিনি। দলীয় একটি সূত্র এমনটাই নিশ্চিত করেছেন। তবে দেখা হয়নি দলীয় নেতাদের সাথে।

উল্লেখ্য, অন্যান্যবার ঈদের দিন বিএনপি চেয়ারপারসনের সাথে দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা দেখা করতে গেলেও এবারের ঈদে দলীয় কোনো নেতাকর্মী বিএনপি চেয়ারপারসনের সাথে দেখা করতে যাননি।

শায়রুল কবির খান বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে প্রতিবার ঈদের দিন দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা দেখা করতে যান। এমনকি তিনি যখন জেলখানায় ছিলেন তখনো তারা দেখা করতে জেল গেটে গিয়েছিলেন। কিন্তু এবারের ঈদে কোভিড মহামারীর কারণে স্বাস্থ্য সচেতনাতার কথা চিন্তা করে ম্যাডামের সাথে দলীয় নেতাদের সাক্ষাতের কর্মসূচি পালন করা হয়নি।

উল্লেখ্য, কয়েকটা ঈদ বেগম খালেদা জিয়াকে জেলখানায় কাটাতে হয়েছে। পরে সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষ মুক্তি পেয়ে ২০২০ সালের মার্চে গুলশানের বাসভবন ফিরোজায় উঠেন তিনি। ফিরোজায় উঠার পরে দুটি ঈদ সেখানে কাটান তিনি। তখনো তার সাথে দেখা করেছিলেন দলের স্থায়ী কমিটি। পরে করোনায় আক্রান্ত হয়ে গত ঈদুল ফিতর উদযাপন হয়নি নিজ বাসভবনে। ঈদ কেটেছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ