রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

গোপনে ফিলিস্তিনিদের জমি কিনছে ইসরায়েলিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমতীরে আরও বেশি করে অবৈধ ইহুদি বসতি গড়ার জন্য গোপনে ফিলিস্তিনিদের কাছ থেকে জমি কিনছে ইসরায়েলিরা।

ইসরাইলের জিওস ন্যাশনাল ফান্ড (এনজেএফ) নামে ইহুদিদের একটি সংস্থা গোপনে ফিলিস্তিনি এসব জমি কিনছে। খবর আরব নিউজ ও হারেৎজের।

ইসরাইলি পত্রিকা হারেৎজ সম্প্রতি এ বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে।

এতে আরও বলা হয়, ১৯০১ সাল থেকে ইহুদি এ সংগঠনটি গোপনে তহবিল গঠন করছে।

তাদের লক্ষ্য ছিল আটোমান আমলের ফিলিস্তিনিদের কাছ থেকে জমি কিনে সেখানে অবৈধ ইহুদি বসতি নির্মাণ করা।

এ থেকে বুঝা যায় ফিলিস্তিনিদের ভূমি দখলের চক্রান্ত ইহুদিদের বহু দিনের।

এনজেএফ সম্পতি পশ্চিমতীরের সি-ব্লকে কয়েকশ' মিলিয়ন ডলারের জমি কিনেছে যা আর্ন্জাতিক আইনে সম্পূর্ণ অবৈধ।

এভাবে পরিকল্পিতভাবে ফাঁদে ফেলে ফিলিস্তিনিদের জমি হাতিয়ে নিয়ে সেখানে অবৈধ ইহুদি বসতি নির্মাণ একেবারেই আইন বহির্ভুত বলে জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।

কেবল ২০১৭ সালর পর থেকেই ৩০ মিলিয়ন ডলারের জমি কিনেছে ইহুদিরা।এর বহু আগে থেকেই চলছে ইহুদিদের গোপন এ মিশন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ