বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

হজ শেষ: আগামী শুক্রবার থেকে ওমরা চালু করবে সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক উপমন্ত্রী আবদুল ফাত্তাহ আল-মাশহাত বলেছেন, হজ শেষে ধাপে ধাপে ওমরা চালু করবে সৌদি কর্তৃপক্ষ। আগামী ১৫ জিলহজ তথা ২৩ জুলাই থেকে ওমরা চালু হবে বলে জানান তিনি।

রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক সৌদি মালিকানাধীন টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়ার সাথে সাক্ষাতকারে এই কথা জানান তিনি।

সাক্ষাতকারে তিনি বলেন, শুরুর দিকে প্রতিদিন ২০ হাজার লোককে ওমরার অনুমতি দেয়া হবে। পরে ধীরে ধীরে তা বাড়ানো হবে।

গত বছর মার্চে করোনাভাইরাস সংক্রমণের কারণে মক্কার মসজিদুল হারামে ওমরা পালন স্থগিত রাখা হয়। সাত মাস স্থগিত থাকার পর অক্টোবর থেকে আবার ওমরা চালু করা হয়। ওই সময় প্রতিদিন ছয় হাজার ব্যক্তিকে ওমরার অনুমতি দেয়া হয়। পরে তা ধীরে ধীরে বাড়ানো হয়েছে। বর্তমানে হজের কারণে ওমরা পালন স্থগিত রয়েছে। সূত্র : সিয়াসত ডেইলি

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ