রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড এমপিও দাবিতে অবস্থানরত শিক্ষকদের মাঝে ছাত্র জমিয়তের পানি-স্যালাইন বিতরণ মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪৫ জনকে আটক করে পুলিশে দিলো স্থানীয়রা বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে সতর্ক করলেন স্পিকার কেন ঢেকে রাখা হয় কাবা শরিফ, কালো গিলাফের আড়ালে হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য

সৌদি আরবে ঈদুল আজহা উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মঙ্গলবার করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধী সতর্কতামূলক ব্যবস্থা মেনেই দেশটিতে পবিত্র ঈদ উৎসব পালন করা হচ্ছে।

এদিকে হজের তৃতীয় দিনে মঙ্গলবার সকাল থেকে মক্কা থেকে পূর্বে মিনায় জমায়েত হওয়া শুরু করেছেন হাজীরা। মিনায় তিন জামরাতে হাজীরা শয়তানকে প্রতীকি পাথর নিক্ষেপ করবেন। পরে কোরবানী ‍ও চুল কাটার মধ্য দিয়ে ইহরাম থেকে মুক্ত হবেন হাজীরা।

এর আগে রোববার থেকে মিনায় হাজীদের অবস্থানের মাধ্যমে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। সোমবার মিনা থেকে দক্ষিণ-পূর্বে আরাফাতের ময়দানে হাজির হন তারা। সেখানে হজের খুতবার সাথে যোহর ও আসরের নামাজ একত্রে জামায়াতে আদায় করেন তারা। সারাদিন আরাফাতে ইবাদতে কাটানোর পর সন্ধ্যায় তারা আরাফাত ও মিনার মাঝামাঝি মুজদালিফায় গিয়ে রাত্রিযাপন করেন। সেখানে তারা একত্রে মাগরিব ও এশার নামাজ আদায় করেন। করোনাভাইরাস সংক্রমণের কারণে এই বছর শয়তানকে নিক্ষেপের জন্য হাজীদের আগেই জীবানুমুক্ত করা নুড়িপাথর সরবরাহ করা হয়েছে।

এই বছর মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববীতে ঈদের নামাজের ইমামতিতে ছিলেন যথাক্রমে শেখ বানদার বিন আবদুল আজিজ বালিলা ও শেখ আলী ইবনে আবদুর রহমান আল-হুজাইফি।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬.০৫ মিনিটে মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজ পড়ান শেখ বানদার বিন আবদুল আজিজ বালিলা।

অপরদিকে মসজিদে নববীতে স্থানীয় সময় ৫.৫৮ মিনিটে নামাজ শুরু করেন শেখ আলী ইবনে আবদুর রহমান আল-হুজাইফি।

করোনা ভাইরাস সংক্রমণে সতর্কতায় এই বছর করোনা প্রতিরোধী টিকা নেয়া মাত্র ৬০ হাজার আবেদনকারী হজের অনুমতি পেয়েছেন। সৌদি আরবের বাইরে থেকে এই বছরও কোনো আবেদনকারীকে হজে অংশ নেয়ার অনুমতি দেয়া হয়নি। শুধু ১৫-৬৫ বছর বয়সী সৌদি নাগরিক ও দেশটিতে বাস করা ১৫০ দেশের নাগরিক হজ করার সুযোগ পেয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ