রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল

হাজিদের সামানাপত্র কিভাবে পৌঁছনো হয় পবিত্র স্থানসমূহে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

অত্যন্ত সতর্কতার সাথে হাজিদের লাগেজ ও অন্যান্য সামানাপত্র বাইতুল্লাহ, মিনাসহ বাকি জায়গায়গুলোতে স্থানান্তর করা হয়।

হজ সমন্বয় কাউন্সিলের সাথে মিলে সৌদি ডাক বিভাগ বাসের মাধ্যমে হাজীদের লাগেজ, ব্যাগ ও সামানাপত্র বাইতুল্লাহ, মিনা ও অন্যান্য জায়গায় পৌঁছে দেয় বলে জানিয়েছে আল আরাবিয়া।

খবরে বলা হয়েছে, সবগুলো লাগেজ পুঙ্খানুপুঙ্খভাবে খেয়াল করা হয় এবং নিশ্চিত করা হয় যেন কারো সামান পরিবর্তন হয়ে না যায়। এরপর অত্যন্ত সতর্কতার সাথে হাজিদের অবস্থানের জায়গায় তা পৌঁছে দেওয়া হয়।

এক্ষেত্রে সৌদি ডাক বিভাগ ও হজ সমন্বয় কাউন্সিল এক সাথে মিলে কাজ করে।

হজের সময়ে বিশেষ এই পরিষেবার মাধ্যমে সৌদির ডাক বিভাগ চেষ্টা করে থাকেন; হাজিরা যেন কোন ধরনের পেরেশানি ছাড়া, সহজেই হজের ফরজ গুলো আদায়ে মনোযোগী হতে পারেন।

হজযাত্রীদের লাগেজ ও পণ্যসম্ভার পবিত্র স্থানগুলোতে স্থানান্তর, হজ শেষ হওয়ার পরে  জিনিসপত্র তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়াও এই সেবার অন্তর্ভুক্ত। সারা দেশে বিদ্যমান ডাক বিভাগের সহায়তায় এই সেবা প্রদান করা হবে এ বছরের হাজিদের।

করোনা মহামারীর মধ্যে এবার দ্বিতীয় বছরের মতো নির্দিষ্ট পরিমাণ হাজিদের নিয়ে পালিত হচ্ছে হজ। হজে অংশ নিতে মক্কা মুকাররমায় পৌঁছেছে হাজিদের কাফেলা। মক্কা মুকাররমায় পৌঁছেই তারা সুন্নত তাওয়াফে কুদুম আদায় করেছেন। এই সময় ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মসজিদুল হারাম ও বাইতুল্লাহ প্রাঙ্গণ।

সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, হারাম মক্কিতে প্রবেশের আগে আল-নাওয়ারিয়া, আল-জায়েদী, আল-শরিয়া ও আল-হুদা  চারটি কেন্দ্র থেকে হাজিদের অভ্যর্থনা জানানো হচ্ছে।

হজের সময়ে ট্রাফিক  ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুর রহমান আল হারবি। তিনি আল আরাবিয়াকে জানিয়েছেন, হাজীদের বহনকারী বাসে স্যানিটাইজার, মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব রক্ষার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ