রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল

জম্মু-কাশ্মীরে কোরবানির পশু জবাই নিয়ে বিতর্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আর কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রশাসনের পক্ষ থেকে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এক আদেশ জারির মাধ্যমে সেখানে উট, গরু বা যেকোনো প্রাণী জবাই করা থেকে বিরত থাকার নির্দেশনা দিয়ে চিঠি দেয়া হয়েছে।

প্রাণী কল্যাণ আইনকে উদ্ধৃত করে ‘অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড অব ইন্ডিয়া’ পুলিশ এবং স্থানীয় কর্তৃপক্ষকে পশু পাখির অবৈধ হত্যাকাণ্ড বন্ধ করতে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের’ নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

এই নির্দেশনার পরপরই জম্মু-কাশ্মীরের মুসলিম সংগঠন মুত্তাহিদা মজলিস-এ- উলামা (এমএমইউ) এই ঘটনার প্রতিবাদে একটি বিবৃতি দিয়েছে। এতে অভিযোগ করা হয়, মুসলমানদের ধর্মীয় উৎসবে এই নির্দেশনার মাধ্যমে বাধা দেয়া হচ্ছে।

সংগঠনটি দ্রুত এটি প্রত্যাহার করে মুসলমাদের শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল আজহার রীতি-নীতি পালন করতে দেয়ার আহ্বান জানিয়েছে। যদিও জম্মু-কাশ্মীর প্রশাসন পরে বিষয়টি স্পষ্ট করে জানিয়েছে যে, আগামী সপ্তাহে মুসলিমদের কোরবানীর ঈদ উদযাপন উপলক্ষে পশু জবাইয়ে নিষেধাজ্ঞা দেয়া হয়নি। পশু সুরক্ষা আইনের আওতায় এটি প্রতিবছরই এ ধরনের চিঠি দেয়া হয়ে থাকে।

ভারতীয় কর্মকর্তা জিএল শর্মা জানিয়েছেন, এটি কোন নিষেধাজ্ঞা নয়, অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড এ চিঠি দিয়েছে পশু সুরক্ষার জন্য। তিনি আরও বলেন, মানুষের মধ্যে ভুল তথ্য ছড়ানো হচ্ছে।

এ ঘটনার পর উত্তেজনা বিরাজ করছে কাশ্মীরের মুসলিম সম্প্রদায়ের মধ্যে। কারণ মুসলমাদের অন্যতম একটি ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। আর এই উৎসবে পশু জবাই ও মাংস গরিব দুস্থদের মাঝে বিলিয়ে দেয়া তাদের ধর্মীয় রীতির একটি অংশ।

ভারতে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে গরু তাদের মায়ের মতো পবিত্র। এর আগে ভারতে প্রকাশ্যে গরু জবাই ও গো-মাংস বহন বা খাওয়ার ঘটনায় সহিংসতার ঘটনাও ঘটেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ