শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

কুরবানীর গুরুত্বপূর্ণ ৪১টি ফাযায়েল ও মাসায়েল: মুফতি আমিমুল ইহসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।মুফতি মুহাম্মদ আমিমুল ইহসান।।

১. আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানী নির্ধারণ করেছি, যাতে তারা আল্লাহর দেয়া চতুষ্পদ পশু যবেহ করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। - হজ : ৩৪

২. কুরবানীর গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, কিন্তু তার কাছে পৌঁছে তোমাদের মনের তাকওয়া। -সূরা হজ-৩৭

৩. যায়েদ ইবনে আরকাম রা. হতে বর্ণিত সাহাবায়ে কেরাম রাসুল সা. জিজ্ঞাসা করেন, ইয়া রাসুলালাল্লাহ! এই কুরবানী কি? রাসুল সা. বলেন, এটি তোমাদের পিতা ইবরাহীম আ. এর সুন্নত। সাহাবায়ে কেরাম বললেন এতে আমাদের কি সওয়াব রয়েছে, রাসুল সা. বলেন : কুরবানীর পশুর প্রতিটি লোমের পরিবর্তে একটি করে নেকি রয়েছে।

৪. কোন স্বাধীন ও ধনী মুসলমানের নিকট সদকায়ে ফিতর ওয়াজিব হওয়ার পরিমাণ সম্পদ থাকলে তার উপর আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে কুরবানী করা ওয়াজিব। অর্থাৎ কেউ যদি তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, ঘরের আসবাবপত্র ও নিত্য প্রয়োজনীয় খরচাদির অতিরিক্ত ২০০ দিরহাম কিংবা ২০ দিনার বা সমপরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার উপর কুরবানী করা ওয়াজিব।

৫. অপ্রাপ্ত বয়স্ক সন্তানের উপর কুরবানী ওয়াজিব নয় এবং তার অভিভাবকের জন্য তার সম্পদ থেকে কুরবানী করা জায়েজ নেই। যদি তার সম্পদ থেকে কুরবানী করে তাহলে অভিভাবকের জন্য গোস্ত ভক্ষণ করা ও সদকা করা জায়েজ নেই, তবে অপ্রাপ্ত বয়স্ক সন্তান ভক্ষণ করতে পারবে।

৬. কুরবানী মুসলিম ধনাঢ্য ব্যক্তির উপর ওয়াজিব। কাফেরের উপর কুরবানী ওয়াজিব নয়, কেননা এটি মহা মনিবের নৈকট্য লাভের মাধ্যম, আর কাফের আল্লাহর নৈকট্য লাভের উপযুক্ত নয়।

১০ জিলহজ ফজর থেকে ১২ জিলহজ সন্ধ্যা পর্যন্ত যার উপর কুরবানী ওয়াজিব সে কুরবানী না করলে উক্ত দিনগুলো চলে যাওয়ার পর তার জন্য একটা বকরীর মূল্য সদকা করা ওয়াজিব।

৭. হারাম পথে উপার্জিত মালের ওপর কুরবানী ওয়াজিব নয়, কেননা হারাম মাল সদকা করা ওয়াজিব।

৮. উট, গরু, মহিষ, দুম্বা, ছাগল, ভেড়া, নর কিংবা মাদি হোক এই কয় প্রকার গৃহপালিত জন্তু দ্বারা কুরবানী জায়েজ।

৯. দুম্বা, ছাগল, ভেড়া, নর কিংবা মাদি হোক কমপক্ষে এক বৎসর বয়সের হতে হবে।

১০. যদি ৬ মাস বয়সের ভেড়া ও দুম্বা এত মোটা তাজা হয় যে, দেখতে এক বছরের ভেড়ার মত লাগে অর্থাৎ এক বছরের ভেড়া কিংবা দুম্বার মাঝে ছেড়ে দিলে যদি পার্থক্য দেখা না যায় তাহলে ৬ মাস বয়সী ভেড়া ও দুম্বা দ্বারা কুরবানী করা জায়েজ।

১১. গরু ও মহিষের ক্ষেত্রà