সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

ঈদের দিন যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদের দিন সারাদেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রাখবে বাংলাদেশ রেলওয়ে। শনিবার (১৭ জুলাই) বাংলাদেশ রেলওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০ জুলাই একতা, নীলসাগর, রংপুর এক্সপ্রেস ট্রেনসমূহ চলাচল বন্ধ থাকবে। আর ২১ জুলাই (বুধবার) ঈদুল আজহার প্রথমদিন সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। ২২ জুলাই একতা, সুন্দরবন, নীলসাগর, রংপুর এক্সপ্রেস ট্রেনসমূহ চলাচল বন্ধ থাকবে।

করোনা সংক্রমণ কমাতে চলতি বছরের ২২ জুন যাত্রীবাহী ট্রেন বন্ধ রাখা হয়। তবে ঈদের কারণে কঠোর লকডাউন শিথিল করায় সব ধরনের ট্রেন চলাচল শুরু হয়। তবে ঈদের পর ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন আরোপ করায় ট্রেন চলাচল বন্ধ থাকবে।

ঈদের দিন যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকার বিষয়টি বাংলাদেশ রেলওয়ের পরিচালন বিভাগের উপ-পরিচালক রেজাউল হক নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, বিগত বছরগুলোর মতো এবারও ঈদের দিন যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ