রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড এমপিও দাবিতে অবস্থানরত শিক্ষকদের মাঝে ছাত্র জমিয়তের পানি-স্যালাইন বিতরণ মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

সীতাকুণ্ডে গরুবাহী ট্রাকে ডাকাতের হানা, চালক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সীতাকুণ্ডে কোরবানীর গরুবাহী ট্রাকে হানা দিয়ে গরু লুট করার চেষ্টাকালে বাধা দিলে চালক আব্দুর রহমানকে গুলি করে হত্যা করে ডাকাতরা।

নিহত আব্দুর রহমানের গ্রামের বাড়ি যশোর জেলার চৌগাছা থানার চন্দা গ্রাম এলাকায়। শুক্রবার ভোর রাতে উপজেলার ফৌজদারহাট- বায়েজিদ লিংক রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ এখনো কাওকে আটক করতে পারেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, চালক আব্দুর রহমান মাগুরা থেকে ১৩টি কোরবানীর গরু বোঝায় করে ট্রাক নিয়ে চট্টগ্রামের বিবির হাটের উদ্দেশ্যে রওনা হন। এ সময় ট্রাকটি ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডের ৪ নম্বর সেতু পার হওয়ার সময় একটি পিকাপে করে আসা ৭/ ৮ জনের একটি ডাকাত গরুবাহি ট্রাকটিকর গতিরোধ করে।

এসময় ডাকাতদল গরু লোটের চেস্টাকালে চালক আব্দুর রহমান(৪৫) বাঁধা দিলে ডাকাতরা তার মাথায় গুলি করে পালিয়ে যায়। এসময় আব্দুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

উপজেলার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ডাকাতরা গরু লোট করতে না পেরে চালক আব্দুর রহমানের মাথায় গুলি করে হত্যা করে। ডাকাতদেরকে আটকের চেষ্ঠা চলছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ