বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময়

নেপালের নতুন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে নেপালের প্রধানমন্ত্রীর পদ থেকে সরলেন কেপি শর্মা ওলি। এরপর নেপালের নতুন প্রধানমন্ত্রী হলেন শের বাহাদুর দেউবা। দেশটির সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে মঙ্গলবার (১৩ জুলাই) নেপালের প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন তিনি।

৭৫ বছর বয়সী দেউবা নেপালি কংগ্রেসের সভাপতি পদে রয়েছেন। রেকর্ড গড়ে পঞ্চমবারের জন্য নেপালের প্রধানমন্ত্রী হলেন তিনি।

সোমবার (১২ জুলাই) নেপালের সুপ্রিম কোর্ট কেপি শর্মা ওলিকে সরিয়ে দুইদিনের মধ্যে তার জায়গায় নেপাল কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেওবাকে প্রধানমন্ত্রী করার নির্দেশ দেন। এরপর মঙ্গলবার (১৩ জুলাই) স্থানীয় সময় ৫টার মধ্যে নতুন প্রধানমন্ত্রীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারি।

এ নির্দেশ দেয় ৫ বিচারপতির বেঞ্চ। নেপাল সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চের নেতৃত্বে ছিলেন প্রধান বিচারপতি চোলেন্দ্র শামশের রানা। এছাড়াও চার সিনিয়র বিচারপতিও ছিলেন- বিচারপতি দীপত কুমার কারকি, বিচারপতি মীরা খাদেকা, বিচারপতি ঈশ্বর প্রসাদ খাতিওয়াড়া এবং বিচারপতি ড. আনন্দ মোহন ভাট্টারিয়া।

এর আগে, রাজনৈতিক অস্থিরতার জেরে ভেঙে দেওয়া হয়েছিল নেপালের সংসদ তথা মন্ত্রিসভা। পদত্যাগ করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। পুনর্নিবাচনের দাবি জানিয়েছিলেন তিনি। কিন্তু সেই দাবির পাল্টা আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধীরা।

তাদের দাবির পক্ষেই কেপি শর্মা ওলিকে সরিয়ে তার জায়গায় নেপাল কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেওবাকে প্রধানমন্ত্রী করার নির্দেশ দেয় নেপালের সুপ্রিম কোর্ট।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ