রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড এমপিও দাবিতে অবস্থানরত শিক্ষকদের মাঝে ছাত্র জমিয়তের পানি-স্যালাইন বিতরণ মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

বিদেশগামী বাংলাদেশি শিক্ষার্থীরা যেভাবে করবেন টিকার আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিদেশে অধ্যয়নরত কিন্তু করোনা মহামারির কারণে বর্তমানে বাংলাদেশে অবস্থানরত এবং বিদেশে শিক্ষালাভে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের করোনা ভ্যাক্সিন গ্রহণের রেজিস্ট্রেশন সম্পর্কিত আবেদন ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় গ্রহণ করবে।

মঙ্গলবার এক সরকারি তথ্যবিবরণীতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, ‘সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় কাগজপত্র (পাসপোর্ট, ভিসা (প্রযোজ্য ক্ষেত্রে) বৈদেশিক শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি কনফারমেশন ডকুমেন্ট/ছাত্রত্ব প্রমাণের সনদ/স্টুডেন্ট আইডি স্ক্যান করে একটি ZIP/PDF ফাইলে নিম্নলিখিত ইমেইলে আজ (১৩ জুলাই) হতে ২৭ জুলাইয়ের মধ্যে পাঠাতে হবে। ইমেইলের বিষয় হিসেবে ‘Application for COVID-19 vaccination for students studying abroad (Passport No.)’ উল্লেখ করতে হবে।

এতে আরও বলা হয়, ‌‌‘আবেদনকারীকে (https://forms.gle/6hN5a7P4bHX6r9AS9) গুগল ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে। শুধু উল্লিখিত নির্দেশাবলি সঠিকভাবে পালন করলেই আবেদন গৃহীত হবে। আবেদনের পরবর্তী তিন কার্যদিবস পর সুরক্ষা অ্যাপে/ওয়েবপোর্টালে রেজিস্ট্রেশন করার জন্য পরামর্শ দেওয়া হলো।’

যে কোনো প্রাসঙ্গিক তথ্যের জন্য প্রদত্ত ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে এতে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ