রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিলম্বের নতুন ঘোষণা; যথা সময়ে প্রকাশ হচ্ছে না তাকমিল পরীক্ষার ফলাফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাউসার লাবীব।।

আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর কেন্দ্রীয় তাকমিল পরীক্ষার ফলাফল প্রকাশে আরো বিলম্ব হবে।পরীক্ষা শেষ হওয়ার ৩ মাস ২ দিন পর নতুন এ বার্তা দিলেন হাইয়াতুল উলইয়ার অফিস সম্পাদক মাওলানা অসিউর রহমান।

তবে বিলম্বের কথা জানালেও ঠিক কবে রেজাল্ট প্রকাশ পাবে তা জানাতে পারেননি হাইয়াতুল উলইয়ার এ অফিস সম্পাদক।

আজ শনিবার ১০ জুলাই এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, ‘কঠোর লকডাউন বলবৎ থাকায় ১৪৪২ হিজরীর দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার ফলাফল প্রকাশ বিলম্বিত হচ্ছে। কোন জরুরি পরিস্থিতি উদ্ভব না হলে, ইনশাআল্লাহ, কুরবানীর ঈদের পূর্বে ফলাফল প্রকাশের আশা করছি।’

‘আমাদের পরীক্ষার খাতা (উত্তরপত্র) নিরীক্ষণ হয় তিনটি ধাপে। এতে প্রথম ধাপে নিরীক্ষণ করতে আনুমানিক ৮ থেকে ১০ দিন সময় লাগে। দ্বিতীয় ধাপে ৬ থেকে ৭ দিন আর তৃতীয় ধাপে সময় লাগে ২ থেকে ৩ দিন। সবশেষে ফলাফল প্রকাশ সংক্রান্ত চূড়ান্ত কাজ সম্পন্ন করতে ২ থেকে ৩ দিন সময় লাগে সাধারণত- এর আগে এক প্রশ্নের জবাবে জানিয়েছিলেন মাওলানা অসিউর রহমান। কিন্তু ৩ মাস ২ দিন পেরিয়ে গেলেও ফলাফল প্রকাশ না পাওয়ায় হতাশ পরীক্ষাথী ‍ও তাদের অভিভাবকগণ।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল (বৃহস্পতিবার) শেষ হয়েছে ১৪৪২ হিজরীর হাইয়াতুল উলিয়ার কেন্দ্রীয় তাকমীল জামাতের পরীক্ষা।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ