বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস রফতানি বহুমুখীকরণে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে: শিল্পমন্ত্রী ৩ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না’  বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে মুফতি আবুল হাসান এমপি তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হকের ইন্তেকাল ভারতে সড়ক প্রশস্তকরণের নামে ভেঙে ফেলা হলো দুই ঐতিহাসিক মসজিদের আংশিক সংসদে বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জানালেন এমপি মাসউদ তীব্র লোডশেডিংয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আফগানিস্তানের ৮৫ শতাংশ তালেবানের নিয়ন্ত্রণে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের ৮৫ শতাংশ তালেবানের নিয়ন্ত্রণে। শুক্রবার রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে যখন বলা হচ্ছে, আফগানিস্তানের এক-তৃতীয়াংশ এলাকা তালেবানের দখলে তখন এমন তথ্য আন্তর্জাতিক মহলে বিস্ময় জাগাচ্ছে। আফগান সরকার তালেবানের এই দাবি নাকচ করে দিয়েছে। তবে সরকারের স্থানীয় কর্মকর্তারা বলছেন বিদেশি সেনা প্রত্যাহারের পর শক্তিশালী হয়েছে তালেবান।

বিশ্লেষকরা বলছেন, আমেরিকার সৈন্যরা যত দেশে ফিরছেন, আফগানিস্তানজুড়ে তালেবানের প্রশাসন তত দৃশ্যমান হচ্ছে। দেশের যেসব এলাকা এত দিন নিয়ন্ত্রণে করতে পারেনি তারা, সেসবও দ্রুত নিয়ন্ত্রণে আসছে। সব মিলে দেশটির ৪২১ জেলার প্রায় অর্ধেকে সুবিধাজনক অবস্থায় আছে তালেবান।

রয়টার্সের খবরে বলা হয়েছে, বর্তমান তালেবানের একটি প্রতিনিধি দল রাশিয়ায় অবস্থান করছে। এই প্রতিনিধি দল আফগানিস্তানের ৮৫ শতাংশ তাদের দখলে এই তথ্য জানিয়ে রাশিয়াকে নিশ্চিত করেছেন যে, আফগানিস্তানের মাটি বিদেশে আক্রমণের জন্য আর ব্যবহৃত হবে না।

সম্প্রতি আফগানিস্তান নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১১ সেপ্টেম্বর কাবুল থেকে সকল বিদেশি সেনা প্রত্যাহারের ৬ থেকে ১২ মাসের মধ্যে তালেবান যোদ্ধারা রাজধানী শহর দখল করবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ