মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

তরুণ আলেম মাওলানা মিরাজ রহমান অসুস্থ: দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তরুণ আলেম, মিডিয়া ব্যক্তিত্ব ও অনলাইন টেলিভিশন ‘ইসলাম প্রতিদিন’ এর চেয়ারম্যান মাওলানা মিরাজ রহমান অসুস্থ। বর্তমানে রাজধানীর মেরাদিয়া ইয়ামাগাতা ঢাকা ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি আছেন তিনি। এক ফোনালাপে বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন তিনি।

তিনি জানান, গত সপ্তাহে সামান্য জ্বর দেখা দিয়েছিল। এরপর আজ শরীর একটু খারাপ করলে হাসপাতালে ভর্তি হই।

আজ বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে মেরাদিয়া ইয়ামাগাতা হাসপাতাল ঢাকা ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তার লাঞ্চে (ফুসফুসে) প্রাথমিকভাবে প্রবলেম ধরা পড়েছে। ডাক্তার কয়েকটা টেস্ট দিয়েছে। এখনো টেস্ট চলছে। আগামীকাল টেস্টের ফলাফল জানা যাবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে তার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার বন্ধু ও আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব।

এক বার্তায় তিনি বলেন, মাওলানা মিরাজ রহমান একজন সচেতন আলেম। তরুণ দেশসেবক। মিডিয়া জগতের অত্যন্ত বিশ্বস্ত অগ্রপথিক। তার সুস্থতা কামনায় আমি দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।

মাওলানা মিরাজ রহমান একাধিক মিডিয়ায় কাজ করেছেন। প্রিয় ডটকমের বিভাগীয় সম্পাদক ছিলেন তিনি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ