মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর ও তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কর ফাঁকির অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও তার স্ত্রী সুপর্না সুর চৌধুরীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সব ব্যাংকের কাছে পাঠানো এক চিঠিতে এই দম্পতির নামে থাকা সব অ্যাকাউন্ট থেকে টাকা তোলা ও স্থানান্তর বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

পাশাপাশি ওই দম্পতির অ্যাকাউন্টের সর্বশেষ হিসাব উল্লেখ করে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

প্রায় চার মাস আগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও তার স্ত্রী এবং নির্বাহী পরিচালক শাহ আলম ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব করেছিল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

এর আগে, ঢাকার একটি আদালতে দেওয়া স্বীকারোক্তিতে পি কে হালদারের এক সহযোগী তাদের আর্থিক কেলেঙ্কারির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের উচ্চপদস্থ দুই কর্মকর্তার সংশ্লিষ্টতার কথা জানিয়েছিলেন।

ওই স্বীকারোক্তির পর পি কে হালদারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের দুটি বিভাগের পর্যবেক্ষণের দায়িত্বে থাকা শাহ আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ