শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

উত্তর প্রদেশে আরো এক মুসলিম গণপিটুনির শিকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর প্রদেশে নির্বাচনের আগে বেড়েই চলেছে সম্প্রদায়িক সন্ত্রাস। এবার ৬২ বছরের কাজিম আহমেদ শিকার হয়েছেন গণপিটুনির।

দিল্লির জাকির নগরীর বাসিন্দা কাজিম আহমেদ বলেন, তিনি যখন এক আত্মীয়ের বিয়েতে যেতে আলীগড় যাচ্ছিলেন তখন তাকে এক দল সন্ত্রাসী নির্মমভাবে আক্রমণ করে। মুসলিমবিরোধী মন্তব্য করে তাকে বেধরক পেটাতে থাকে তারা।

তিনি বলেন, আমি আলিগড়ের জন্য বাস ধরতে নোয়াডা সেক্টর-৩৭ এ অপেক্ষা করছিলাম, তখন দূরে দাঁড়িয়ে থাকা কয়েকজন লোক আমাকে তাদের দিকে ডাকে। আমি সেখানে গেলে তারা আমাকে গাড়ীর ভিতরে টেনে নিয়ে যায়। জানালা তুলে দেয় এবং কিছু জিজ্ঞাসা করার বা বলার আগে আমাকে মারধর শুরু করে।

প্রবীণ এ মুসলিম অভিযোগ করেন, তিনি বাঁচার জন্য আর্জি জানান কিন্তু গেরুয়া সন্ত্রাসীরা শুনেনি এবং নির্মমভাবে মারধর করে, তাকে অর্ধ-মৃত অবস্থায় ফেলে রেখে যায়।

তিনি আরো বলেন, তারা আমার পায়জামা খুলে ফেলে, নাকে স্ক্রু ড্রাইভার দিয়ে আমাকে হত্যার চেষ্টা করে। আমার সব টাকা পয়সা নিয়ে নেয়। তারা আমার দাড়ি টেনে ছিঁড়ে নিতে চাইছিল।

কাজিমের ছেলে আরহাম বলেন, পুলিশ আজ সোমবার পরিবারকে এফআয়ার এর অনুলিপি সরবরাহ করবে। তার বাবা কাজিম আহমেদকে চিকিৎসা করা হচ্ছে। তিনি এখন কিছুটা ভালো আছেন। সূত্র: এনবি টিভি ইন্ডিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ