বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

৮৫ আরোহী নিয়ে ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিপাইনে সামরিক বাহিনীর একটি বিমান রানওয়েতে নামতে গিয়ে বিধ্বস্ত হয়েছে। আজ রোববার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই ছড়িয়ে পড়া একটি ছবিতে দুর্ঘটনাস্থল থেকে ব্যাপক ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। সামরিক ও বেসামরিক উদ্ধারকর্মীরা এখন সেখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টার পাশাপাশি উদ্ধার কাজ পরিচালনা করছেন।

ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের সুলু প্রদেশের পার্বত্য শহর পটিকুলের বাংকাল গ্রামে ঘটনাটি ঘটেছে। সি-১৩০ বিমানটিতে ক্রু ও যাত্রী মিলিয়ে মোট ৮৫ জন ছিল। এখন পর্যন্ত কমপক্ষে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১৭ জন মারা গেছে। মৃতের সংখ্যা আরো বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

ফিলিপাইনের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল সিরিলিটো সোবেজানা এ বাপারে বলেন, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। তবে বিমানটিতে মোট কতজন ছিলেন, সে ব্যাপারে তথ্য জানানটি তিনি।

তিনি বলেছেন, বিমানটি দক্ষিণ ক্যাগান দে ওরো শহর থেকে সৈন্য পরিবহন করছিল। এটি খুব দুর্ভাগ্যজনক। বিমানটি রানওয়ে মিস করেছে এবং শক্তি পুনরুদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ