বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

মিয়ানমারে জান্তাবিরোধীদের সঙ্গে সংঘর্ষে নিহত ২৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাগেইং অঞ্চলের দীপাইনে জান্তাবিরোধীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ২৫ জনকে হত্যা করেছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। গত শুক্রবারে (২ জুলাই) এ সহিংসতা হয়েছে বলে জানা গেছে। তবে এ নিয়ে সামরিক বাহিনীর মুখপাত্রের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রাষ্ট্রপরিচালিত গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানিয়েছে, সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে নিরাপত্তা বাহিনীর এক সদস্যকে হত্যা ও ছয়জনকে আহত করেছে। পরে নিরাপত্তা বাহিনী পাল্টা আক্রমণ করলে সন্ত্রাসীরা পিছুহটে।

মিয়ানমারে গত বছরের নভেম্বরের নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে মিন অং হ্লাইং নেতৃত্বাধীন সামরিক বাহিনী ফেব্রুয়ারিতে নোবেলজয়ী অং সান সু চির গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে নিজেরা ক্ষমতায় বসে। তারপর থেকে দেশটি টানা বিক্ষোভ, ধর্মঘট ও অসহযোগ আন্দোলন দেখেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনীকে ব্যাপক দমনপীড়নের আশ্রয় নিতে হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীকে অভ্যুত্থানবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে লড়তেও হচ্ছে। ফেসবুকের এক পোস্টে দীপাইনের গণপ্রতিরক্ষা বাহিনী বলছে, তাদের ১৮ সদস্য নিহত ও ১১ জন আহত হয়েছেন।

মিয়ানমারের বিভিন্ন অঞ্চলের জান্তাবিরোধীদের নিয়ে এই গণপ্রতিরক্ষা বাহিনী গড়ে তোলা হয়েছে। সীমান্ত অঞ্চলে কয়েক দশক ধরে দুডজনেরও বেশি জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে লড়ছে মিয়ানমারের সামরিক বাহিনী। কিন্তু নৃতাত্ত্বিক বার্মিজ সংখ্যাগুরুদের কেন্দ্রভূমি বলা হয় দীপাইনকে। সূত্র: রয়টার্স

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ